চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে টাকার বিনিময়ে নির্মল বাতাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 17, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রবল বায়ু দূষণে আক্রান্ত দিল্লিবাসী! দিন দিন শহরটি যেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। শ্বাস-প্রশ্বাসের তীব্র সংকটে নাজেহাল অবস্থা। সম্প্রতি এক জরিপে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় প্রথমে ঠাঁই হয়েছে ভারতের এই রাজধানী শহরের নাম।

সেখানে মাস্ক ছাড়া পথে বেরনোই দায়। দূষণ ঠেকাতে গাড়ির জোড়-বিজোড় নীতি চালু করেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই এক কঠিন পরিস্থিতিতে সেখানে চালু করা হলো অক্সিজেন বার। চলতি বছরের মে মাসে এটি চালু হয়।

অনেকেই পথ চলতে অক্সিজেনের অভাববোধ করেন। স্বচ্ছ বাতাস পান না তারা। ফলে বারে গিয়ে নাকে নল লাগিয়ে অক্সিজেন টানছেন দিল্লিবাসী। এই বারের নাম দেওয়া হয়েছে ‘অক্সি পিয়োর’।

দিল্লিতে এই ধরনের অক্সিজেন বার এই প্রথম বলে জানিয়েছেন স্টোর অপারেটর অজয় জনসন। একাধিক সুগন্ধে (লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামোন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস এবং ল্যাভেন্ডার) এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই বার প্রতিষ্ঠা করেছেন আর্যবীর কুমার এবং মার্গারিটা কুর্তসিয়ানা। এখানে ১৫ মিনিটে ৮০-৯০ ভাগ বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয়। যার দাম শুরু হয় ২৯৯ রুপি থেকে।

এখানে গ্রাহকদের একটি অনুনাসিক ক্যানুলা দেওয়া হয়। এরপর একটি হালকা ওজনের নল, যা পরিপূরক অক্সিজেন গ্রহণের জন্য ব্যবহৃত হয়। ডিভাইসটি গ্রাহকের নাকের নলের কাছে রাখা হয়, যার মাধ্যমে তাদের সুগন্ধযুক্ত অক্সিজেনে শ্বাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মনজুল মেহতা নামের একজন গ্রাহক বলেন, “আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম সেখানে বিশুদ্ধ অক্সিজেন দিচ্ছে। ভাবলাম দেখি আমিও। আমি লেমন গন্ধের অক্সিজেন নিলাম। এটা সতেজ ছিলো।’’

অঞ্জনা নামের আরেকজন গ্রাহক বলেন, বাইরে দূষণের মাত্রা খুবই মারাত্মক। তাই বাধ্য হয়ে আমরা এখানে অক্সিজেন নিতে আসি।

বারের জ্যেষ্ঠ বিক্রয় সহকারী বনি আইরেংবাম বলেন, গ্রাহকরা এই বারকে ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন।  যারা প্রথমবার চেষ্টা করেন তারা এটিতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং সতেজবোধ করবেন। তবে যারা নিয়মিত করেন তারা সুগন্ধের আসল উপকার পাবেন।

‘‘দিনে ১০ থেকে ১৫ জন এখানে অক্সিজেন নিতে আসছেন। এছাড়া ছোট পোর্টেবল অক্সিজেন ক্যানও পাওয়া যাচ্ছে এখানে। যা সব সময় সঙ্গে নিয়ে ঘোরা যায় এবং যে কোনও জায়গায় ব্যবহার করা যায়।’’

কর্তৃপক্ষ জানায়, যদিও আমাদের নিয়মিত গ্রাহক আছে। তবুও আমরা ব্যাক-টু-ব্যাক অক্সিজেন নিতে উৎসাহিত করি না। কারণ দেহে অক্সিজেনের মাত্রা বেশি হলে একজন ব্যক্তিকে চঞ্চল করে তুলতে পারে। এটি মাসে একবার বা দুবার নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

তবে দিল্লির অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ ডা. রাজেশ চাওলা বলেন, এই জাতীয় বিষয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও এটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়।

তিনি বলছেন, ধারণাটি নিঁখুতভাবে একটি পুঁজিবাদী পদক্ষেপ।

বার চালু করার প্রথম দিককার কথা স্মরণ করে আইরেংবাম স্বীকার করেন যে, লোকজন প্রথম দিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতেন। অনেকে সমালোচনা করে বলছিলেন যে, আমরা বায়ু বিক্রি করছি। অনেকে অক্সিজেন নিতে ভয় পেতেন। তবে এখন স্বাভাবিক অবস্থায় আসছে। দীপাবলির দুই তিন দিন পর থেকে বারে গ্রাহকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ দূষণের মাত্রা বেশি ছিলো। তারা এর প্রয়োজনীয়তা অনুধাবন করেছে।

Tags: অক্সিজেন বারদিল্লিদূষণবায়ু
Previous Post

হলি আর্টিজান হামলার রায় ২৭ নভেম্বর

Next Post

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসে

Next Post

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসে

চিপসের প্যাকেটে ক্ষুদ্রাকৃতির খেলনা শিশুদের জন্য হুমকিস্বরুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT