চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে বিদায় করে ফাইনালে ধোনিদের সামনে সাকিবরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 পূর্বাহ্ন 14, অক্টোবর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ক্রিকেটাররা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ অতটা কঠিন হয়ে ওঠার কথা ছিল না। কিন্তু টপাটপ কয়েকটি উইকেট হারিয়ে পথ কঠিন করে তোলে কলকাতাই। শেষ হাসি অবশ্য সাকিব-মরগানদেরই। দিল্লিকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। যেখানে প্রতিপক্ষ ধোনির চেন্নাই।

প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনালের টিকেট কেটে বসে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স সেখানে এলিমিনেটরে বিদায় করে আসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। শেষে দিল্লিকে হারিয়ে গেল শিরোপার মঞ্চে।

১৫ অক্টোবর দুবাইয়ে শিরোপা লড়াইয়ে নামবে ধোনির চেন্নাই ও সাকিবদের কলকাতা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে কেবল ১৩৫ পর্যন্ত যেতে পারে দিল্লি। রান তাড়ায় উড়ন্ত শুরুর পর সেটাই টপকাতে ১৯.৫ ওভার পর্যন্ত খেলতে হয় কলকাতাকে, হারাতে হয়েছে ৭ উইকেট।

সাকিব আল হাসান এদিনও উইকেটের দেখা পাননি। তবে শুরুতে বল হাতে রান আটকে রাখার কাজটা করেছেন। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন। ব্যাট হাতে যখন সুযোগ ছিল গত ম্যাচের মতো খেলা শেষ করে আসার, তখন ২ বলে শূন্যরানে ফিরেছেন অশ্বিনের কাছে এলবিডব্লিউ হয়ে।

অথচ রান তাড়ায় নেমে ৭৪ বলে ৯৬ রানের উদ্বোধনী জুটি এনেছিলেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আয়ার। ৪১ বলে ৫৫ করে আয়ার ফিরে যান, ৪ চার ও ৩ ছয়ের সাহায্যে।

একটি করে চার-ছয়ে ৪৬ বলে ৪৬ রান শুভমনের। পরে নিতিশ রানা ১২ রানে সাজঘরে হাঁটা দেন।

এরপরই বিপর্যয়ে পড়ে কলকাতা। ১২৩ রানের সময় দ্বিতীয় উইকেট পড়ে, ১৩০ রানের সময় সেটি দাঁড়ায় ৭ উইকেট হারানোর পরিসংখ্যানে। দিনেশ কার্তিক, অধিনায়ক ইয়ন মরগান, সাকিব, সুনিল নারিন, সকলে রানের খাতাই খুলতে পারেননি।

রাহুল ত্রিপাঠী ১১ বলে ১২ রানে ম্যাচ শেষ করে আসেন।

বিদায় নিতে নিতে নর্টজে, অশ্বিন, রাবাদা দুটি করে উইকেট নিয়েছেন শেষ কামড় দেয়ার পথে। এক উইকেট আভেস খানের।

আগে পৃথ্বী শ ১২ বলে ১৮, শেখর ধাওয়ান ৩৯ বলে ৩৬, মার্কাস স্টয়নিস ২৩ বলে ১৮, শিমরন হেটমায়ার ১০ বলে ১৭ ও শ্রেয়াস আয়ারের ২৭ বলে অপাজিত ৩০ রানে মাঝারি সংগ্রহ জমায় দিল্লি।

সাকিবের মতো উইকেটশূন্য থাকেন নারিনও। বরুণ চক্রবর্তী ২টি ও লোকি ফার্গুসন, শিভাম মাভি নিয়েছেন একটি করে উইকেট।

Tags: আইপিএল ২০২১কলকাতাচেন্নাইদিল্লিধোনিলিড স্পোর্টসসাকিব
Previous Post

আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

Next Post

ট্রেনে পানের পিকের দাগ মুছতে ১২০০ কোটি টাকা খরচ!

Next Post
একজন নারী ট্রেনে মাস্ক পরে পরিষ্কার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে পানের পিকের দাগ মুছতে ১২০০ কোটি টাকা খরচ!

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সারাবিশ্বে মোট শনাক্ত ২৪ কোটি, মৃত্যু প্রায় ৪৯ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT