চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিন দিন আমার বয়স কমে আসছে: গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 09, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
গেইল ক্রিকেটার হিসেবে সাক্ষাৎকারে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স ৪০ পেরিয়ে গেলেও অবসর নিয়ে ভাবছেন না ক্রিস গেইল। বিপিএল খেলতে আসা ক্যারিবিয়ান কিংবদন্তি জানালেন, কোথায় থামবেন সেটি এখনও ঠিক করেননি। গেইল মনে করেন আরও ৫ বছর ক্রিকেট খেলতে পারলে সেটি হবে দারুণ ব্যাপার।

শুরুতে গেইলের জার্সি নম্বর ছিল ৪৫। ক্রিকেট ক্যারিয়ারও ৪৫ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ভাবনা এখন তার মাথায়। আরও পাঁচ বছর ক্রিকেট মাঠে দেখা যাবে কিনা- এমন প্রশ্নে গেইল বললেন, ‘মনে করি আমার মধ্যে আরও খেলা আছে। আমার শরীর বলে ক্রিকেটকে আরও কিছু দেয়ার আছে এবং দিন দিন আমার বয়স কমে আসছে (হাসি)। ৪৫ একটি ভালো সংখ্যা। এটা টার্গেট করতে পারি। ৪৫ আমার প্রথম নম্বর ছিল। বলতে পারি আরও ৫ বছর খেলা চালিয়ে যেতে পারব।’

‘বর্তমানে কিছুটা ধীরগতিতে আগাচ্ছি। ২০ বছর ইতোমধ্যেই খেলে ফেলেছি। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। ক্রিকেটের পরেও জীবন আছে। এটা নিয়ে চিন্তা করব। তার আগে আরও কিছু ক্রিকেট খেলতে চাই। এটা এরকম না যে সব টি-টুয়েন্টি টুর্নামেন্টই খেলব। যে টুর্নামেন্ট খেলব তার সব ম্যাচই খেলব। যতদিন সম্ভব অতদিন পর্যন্ত খেলে যাব। এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক জায়গায় খেলে থাকি।’

বিপিএলের শেষভাগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন গেইল। খেলেছেন একটি ম্যাচ। করেছেন ১০ বলে ২৩ রান। তার দল প্লে-অফ নিশ্চিত করে ফেলায় কমপক্ষে দুটি ম্যাচে মাঠে দেখা যাবে বিধ্বংসী ব্যাটসম্যানকে। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে জানালেন ভবিষ্যৎ নিয়ে ভাবনা।

Tags: গেইলবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র

Next Post

ধর্ষণবিরোধী আন্দোলন ও একজন ‘কণা দি’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণবিরোধী আন্দোলন ও একজন ‘কণা দি’

নেতৃবৃন্দের বৈঠক, আইনজীবী ফোরাম আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদার দণ্ড স্থগিত করে মুক্তির দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT