চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ৩ চীনা নাগরিকসহ হোম কোয়ারেন্টাইনে ৬৫ জন

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:50 অপরাহ্ন 21, মার্চ 2020
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

তিন চীনা নাগরিকসহ দিনাজপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৬৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।  ওই ৩ চীনা নাগরিক বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পে কর্মরত ছিলেন।

হোম কোয়েরেন্টাইনে যারা রয়েছেন, তারা অধিকাংশই বিদেশ ফেরত বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুস।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় ১৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  ৩ চীনা নাগরিক ও বিদেশ ফেরত প্রবাসীসহ এনিয়ে জেলায় মোট ৬৫ জনকে হোম কোয়ারেনন্টাইনে রাখা হলো।

নভেল করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত দিনাজপুর সদরে ৪ জন, খানসামা উপজেলায় ৪ জন, পার্বতীপুরের বড়পুকুরিয়ায় ৩ জন চীনা নাগরিকসহ ১১ জন, বিরামপুরে ১০জন, ঘোড়াঘাটে ৮ জন, কাহারোলে ৫ জন, বীরগঞ্জে ৪ জন, নবাবগঞ্জে ২ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ২ জন ও হাকিমপুরে ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।  এছাড়া আরোও হোম কোয়ারেন্টাইন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন প্রর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি।  তিনি আরো জানান, বর্তমানে স্বাস্থ্য বিভাগ জেলায় সার্বক্ষণিক মনিটরিং করছে।  নতুন করে কেউ বিদেশ থেকে আসলে বা কারো জ্বর ,সর্দি দেখা দিলে দ্রুত আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।  এদিকে হোম কোয়ারেন্টাইন থেকে কেউ যেনো বাইরে ঘোরাফেরা না করতে পারে সেদিকেও আমরা লক্ষ রাখছি।

এব্যাপারেও তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।  করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চলছে।  লিফলেট বিতরণসহ পৌরসভা ও বিভিন্ন অফিস রুমে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য নেয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

এদিকে দিনাজপুরের কাহারোলে ইটালি ফেরত ফরিদুল ইসলাম (৪২) নামে এক প্রবাসী হোম কোয়েরেন্টাই মানছে না বলে অভিযোগ উঠেছে।  তিনি গত ১২ মার্চ ইটালি থেকে দেশে ফেরার পর সৈয়দপুর বিমানবন্দর হয়ে দিনাজপুরের কাহারোলে আসেন।

Tags: করোনা ভাইরাসহোম কোয়ারেন্টাইন
Previous Post

করোনা: রাজধানীতে একটি ভবন লকডাউন

Next Post

পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

Next Post

পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

মহামারি করোনা: প্রবাসীদের কাছে যে অনুরোধ করলেন মিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT