চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:04 পূর্বাহ্ন 04, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরের হাসপাতালের প্রবেশদ্বার, যেখানে নবজাতক চুরির ঘটনা ঘটেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম রোববার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। পরেরদিন সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান।

সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে উধাও হয়ে যান অপরিচিত ওই নারী।

পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় কোতয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাফফর হোসেন জানান, সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার সত্যতা স্বীকার করলেও এর দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, তাদের অসচেতনার কারণে নবজাতকটি খোয়া গেছে।

তবে স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হয়েছে তাদের। এজন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান তারা।

Tags: নবজাতক চুরি
Previous Post

সোয়া দুই বছর পর একাদশে খাজা

Next Post

সব রিভিউ নষ্ট, সঙ্গে দুই ক্যাচ হাতছাড়া

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত, দর্শকরা পাশে বসে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব রিভিউ নষ্ট, সঙ্গে দুই ক্যাচ হাতছাড়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT