চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ধানের শীষের জামায়াত প্রার্থীসহ ১৯৯ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2018
in দিনাজপুর, রাজনীতি
A A

দিনাজপুর-১ (রীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপি’র ২০ দলীয় ঐক্যজোট ধানের শীষের প্রার্থী জামায়াতের মওলানা মোহাম্মদ হানিফ ও বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম কাওসারসহ ১৯৯ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বনাথ দাস গুপ্ত জানান, ২৫ ডিসেম্বর রাতে দিনাজপুর-১ আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপালের মরিচা বাজারের সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার বীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ মামলায় বিএনপি’র ২০ দলীয় ঐক্যজোট ধানের শীষের প্রার্থী জামায়াতের মওলানা মোহাম্মদ হানিফ ও বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম কাওসারসহ ১৯৯ জনকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী বীরগঞ্জ মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, এই মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনধানের শীষ
Previous Post

হাসপাতালগুলোকে জরুরি সেবায় প্রস্তুত থাকতে ইসির নির্দেশ

Next Post

ও’কিফকে ‘কফি’ জড়িয়ে জবাব শাস্ত্রীর

Next Post

ও’কিফকে ‘কফি’ জড়িয়ে জবাব শাস্ত্রীর

ফাইল ছবি

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT