দিনাজপুরের বিরলে দুবৃর্ত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত কিবরিয়া বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজা গ্রামের আব্দুল হান্নান মাষ্টার ছেলে।
রোববার রাত সাড়ে ১০টায় বিরল উপজেলার হাড়িপুকুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, মোটর সাইকেল যোগে কিবরিয়া ও তার বন্ধু দুলাল বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা তাদের পথ রোধ করে। দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে কিবরিয়াকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় দুলাল পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
কিবরিয়াকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিররিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহতর পরিবার হত্যা মামলার প্রস্তুত্তি নিচ্ছে।









