চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিতি নেই পাঁচ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 20, মার্চ 2021
in বিনোদন
A A
পারভীন সুলতানা দিতি

পারভীন সুলতানা দিতি

চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি চলে যাওয়ার পাঁচ বছর পূর্ণ হলো শনিবার। ২০১৬ সালের ২০ মার্চ ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তারকা।

মৃত্যুর পর দিতিকে তার বাবা মায়ের পাশে পারিবারিক গোরস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও দত্তরপাড়াতে দাফন করা হয়। মৃত্যুর সময় দিতি একপুত্র ও এক কন্যা রেখে গেছেন।

সদা হাস্যোজ্জ্বল এ নায়িকার অসময়ে চলে যাওয়াটা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। আজও সেই অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছে চলচ্চিত্রাঙ্গন। মৃত্যুর পঞ্চম বর্ষে তাই চলচ্চিত্রের তারকা অভিনেতা,নির্মাতারা এ দিনে দিতিকে স্মরণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতির অভিনয় নিয়ে কথা বলছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৯৬৫ সালের ৩১শে মার্চ জন্ম নিয়েছিলেন দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচীর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। দিতি অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। সেই ছবিটি মুক্তি পায় নি।

তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আজমল হূদার ‘আমিই ওস্তাদ’। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন দিতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হচ্ছে ‘রাজা বাবু’ এবং ‘সুইটহার্ট’।

সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ৩১ বছরের অভিনয় ক্যারিয়ারে দিতি চলচ্চিত্র ছাড়াও টিভি নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন এও কাজ করেছেন। তাকে দেখা গেছে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনাতেও।

Tags: অভিনেতাঅভিনেত্রীচলচ্চিত্রদিতিনায়িকামৃত্যু বার্ষিকীলিড বিনোদনসিনেমা
Previous Post

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই

Next Post

‘নির্বাচক’ আব্দুর রাজ্জাককে বিকেএসপির বন্ধুদের সংবর্ধনা

Next Post
নির্বাচক' আব্দুর রাজ্জাককে বিকেএসপির বন্ধুদের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচক’ আব্দুর রাজ্জাককে বিকেএসপির বন্ধুদের সংবর্ধনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রক্ত জমাটের সঙ্গে ভ্যাকসিনের সংযোগ খুঁজছে গবেষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT