চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিকভ্রান্ত’ সরফরাজের সমালোচনায় শচীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 17, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বেশকিছু চোখে পড়ার মতো ভুল করেছেন সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়কের সেইসব ভুলের মাশুল ম্যাচ দিয়ে পরিশোধ করতে হয়েছে বলে সরফরাজের কড়া সমালোচনা করেছেন ভারত কিংবদন্তি শচীন টেন্ডুলকার!

ভারতীয় পত্রিকা ‘ইন্ডিয়া টুডে’তে ম্যাচের কাটাছেঁড়া করতে গিয়ে পাকিস্তান তথা সরফরাজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শচীন। তার মতে সরফরাজের সবচেয়ে ভুল ছিল টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠানো।

লম্বা ব্যাটিং লাইনআপের ভারত সবসময় আগে ব্যাট করে বিশাল সংগ্রহ তুলে চেষ্টা করে প্রতিপক্ষকে চাপে ফেলতে। রোববারও সেই চেষ্টাই ছিল। রোহিত শর্মার ১৪০, বিরাট কোহলির ৭৭ ও লোকেশ রাহুলের ৫৭ রানে ৩৩৬ তুলে ভারত উদ্দেশ্যে নিঃসন্দেহে সফল। পরে ব্যাটিংয়ে নেমে নিজেদের কাজ নিজেরাই কঠিন করে তোলে পাকিস্তান। শেষে ম্যাচ হেরে যায় ৮৯ রানে। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দেয়ায় সরফরাজকে কাঠগড়ায় তুলেছেন শচীন।

‘ওয়াহাব রিয়াজ যখন বোলিং করতে এলো, তখন সরফরাজকে বেশ বিভ্রান্ত মনে হচ্ছিল। সে মিড-উইকেটে একজন ফিল্ডার রাখল। আবার শাদাব যখন বোলিংয়ে এলো, স্লিপে একজন ফিল্ডার বাড়ল। একজন লেগস্পিনার যখন ঠিক লাইন-লেন্থে বল করতে পারে না, তখন এধরনের আক্রমণাত্মক ফিল্ডিং বোলারকে বাড়তি চাপে ফেলে দেয়। বড় ধরণের ম্যাচে এ ধরনের কৌশল মস্ত বড় ভুল!’

‘তাদের কল্পনা শক্তিতে ঘাটতি ছিল, ভাবনার পরিধি কম ছিল। যখন বল খুব একটা বাঁক খায় না, তখন ওভার দ্য উইকেটে টানা বল করে যাওয়ার কোনো দরকার ছিল না। ওয়াহাব যখন রাউন্ড দ্য উইকেটে বল করতে গেল, তখন বেশ দেরি হয়ে গেছে। হাসানই একমাত্র বোলার যে উইকেটে সুবিধা পাচ্ছিল। আমি হলে অ্যাঙ্গেল পরিবর্তন করে তাকে ভিন্ন কিছু করতে বলতাম। আমি হলে কিছুতেই একটা উইকেটও ছাড় দিতাম না।’

Tags: বিশ্বকাপ-২০১৯শচীন টেন্ডুলকার
Previous Post

বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়: প্রধানমন্ত্রী

Next Post

নকল নয়, মৌলিক গল্প ও চিত্রনাট্যকার খুঁজছে পরিচালক সমিতি

Next Post

নকল নয়, মৌলিক গল্প ও চিত্রনাট্যকার খুঁজছে পরিচালক সমিতি

গণধর্ষণ

লক্ষ্মীপুরে গণধর্ষণের ঘটনায় আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT