চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দা‌রিদ্র মোচ‌নে স‌ম্মি‌লিত উদ্যো‌গের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:25 পূর্বাহ্ন 22, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে বিশ্বে দারিদ্র্যসীমার নিচে থাকা ২শ’২০ কোটি মানুষের কথা তুলে ধরেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেছেন।

৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ ১শ’৫ দেশের প্রতিনিধির অংশগ্রহণে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনে গুরুত্বপূর্ণ অতি‌থি হি‌সে‌বে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্মেলন কেন্দ্রে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে যারা সহযোগিতা জোরদারের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন তাদের স্মরণ করেন। জোর দেন দরিদ্র জনগোষ্ঠি ও ধরিত্রি রক্ষায় সাউথ-সাউথ সহযোগিতার ওপর।

ক্ষুধা ও অসাম্যের বিরুদ্ধে লড়াই, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমন এবং টেকসই উন্নয়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কোনো যুদ্ধ-সংঘাত থাকবে না।

সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, মায়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হেইসেন লুং এবং কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমেদ বিন আব্দুল্লাহ আল-মাহমুদের সঙ্গে বৈঠকে করেন।

এ সময় তিনি তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় এবং বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

দ‌ক্ষি‌ণেও সেনাবা‌হিনীর বিচা‌রিক ক্ষমতা নি‌য়ে বিতর্ক

Next Post

ব্যাংক ডাকাতির পেছনে ভিন্ন ঘটনা ছিল: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

ব্যাংক ডাকাতির পেছনে ভিন্ন ঘটনা ছিল: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রেনেড হামলার মামলায় সাক্ষ্য দিলেন প্রাণ গোপাল দত্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT