চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম বাড়ার দৌড়ে ছোলাসহ সব ধরণের ডাল

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:06 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে বিভিন্ন ধরনের ডাল, যেমন ছোলা, মসুর, ও খেসারী, বিক্রির জন্য রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে সঙ্কট থাকুক বা না থাকুক, প্রতিবছর রমজানকে সামনে রেখে যেভাবে নিত্য পণ্যের দাম বাড়ে এবারও তেমনটি হচ্ছে। সিয়াম সাধনার এ মাসে বাঙালি মুসলমানদের কাছে ইফতারির অন্যতম প্রধান পণ্য ছোলা, যার প্রায় শতভাগই আমদানি নির্ভর। রমজান দু’সপ্তাহের বেশি বাকি থাকলেও বেড়ে গেছে ছোলা, ডাবলি, খেসাড়িসহ সব ধরনের ডালের দাম। অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য বেড়ে যাওয়া এবং এলসি সংকটকে। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদার না করা গেলে শবে বরাতের পর আরও বাড়তে পারে এসকল পণ্যের দাম বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 

গেলো একমাস আগেও পাইকারিতে যে ছোলার দাম কেজিতে ছিলো ৮৫ থেকে ৯০ টাকা, সেই ছোলা এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। বাজারে মটর ডালের দামও বেড়েছে কেজিতে ৮ টাকা। বেসম তৈরিতে ব্যবহৃত অ্যাংকর ডাল এখন ৭২ টাকা। যেখানে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

ডালের বাজারের এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন ডলার এবং এলসি সঙ্কটের বাড়ছে এসকল পণ্যের দাম। যদিও এ সময়ে এসে কতটা পূর্বের থেকে অস্থিতিশীলতা এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন: বড় কিছু গ্রুপ অব কোম্পানি ডালের আমদানি বাজার নিয়ন্ত্রণ করে। তাদের স্বদঃইচ্ছার অভাবেই ডালের দাম বাড়ছে। বছরের এসময়টাতে দাম বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যায় তার প্রতিফলনই দেখা যাচ্ছে বাজারে।

জানা গেছে: দেশে সীমিত পরিসরে ছোলার উৎপাদন হয়। আর চাহিদার সিংহভাগই আসে ভারত, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও তানজানিয়া থেকে। চলতি বছর চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় রোজায় পণ্যটির দাম বেশি হবে বলেই ধরে নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে আগে থেকেই মজুদের পাশাপাশি বিক্রির ক্ষেত্রে বাড়তি দাম হাঁকিয়ে পণ্যমূল্য বাড়ানো হয়েছে কৌশলে। এক মাসের ব্যবধানে ছোলার দাম বেড়েছে তাই রেকর্ড পরিমাণ।

দেশের সব থেকে বড় পাইকারি পণ্যের আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে: বর্তমানে আড়তগুলোতে এখন যে ছোলা রয়েছে তা অস্ট্রেলিয়ান। মানভেদে প্রতিমণ ছোলা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫০ থেকে ৩ হাজার ৬৫০ টাকায়। প্রতিমণে ৩৭.৩২ কেজি হিসাবে প্রতিকেজির পাইকারি মূল্য ৯৫ টাকা (৯৫.১২ পয়সা) থেকে ৯৮ টাকা (৯৭.৮০ পয়সা) পড়ছে। তবে চলতি সপ্তাহ থেকেই পণ্যটির দাম বাড়তে শুরু করে। গেল সপ্তাহে পাইকারিতে প্রতিকেজি ছোলা বিক্রি হয়েছে ৮৭ থেকে ৯৪ টাকায়। এর আগের সপ্তাহে ছিল ৮৫ থেকে ৯০ টাকা।

খাতুনগঞ্জের উফশী ট্রেডার্সের স্বত্তাধিকারী দীপন মহাজন জানিয়েছেন: বর্তমানে ছোলার দাম বাড়তি। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে বস্তাপ্রতি ৫০ টাকা বেড়েছে। তবে জানুয়ারিতে মানভেদে প্রতি মণ ছোলা বিক্রি হয়েছে তিন হাজার ৫৪৫ থেকে তিন হাজার ৬৫৭ টাকায়। প্রতিমণে ৩৭.৩২ কেজি হিসাবে প্রতি কেজির পাইকারি মূল্য পড়েছিল ৯৫ থেকে ৯৮ টাকা। পরে এ দাম কমতে কমতে বস্তাপ্রতি ৩ হাজার ৬০০ টাকায় আসে। এখন আবার বস্তাপ্রতি ৫০ টাকা বেড়ে ৩ হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন: শুধু ছোলার দাম না, বর্তমানে মটরডালের দামও বেড়েছে। কেজিপ্রতি মটর ডালের দাম ৭-৮ টাকা বেড়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীসহ সারাদেশের বাজারে।

কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী কবির হোসেন বলেন: গতদিন মটর ডাল পাইকারি কিনে এনেছিলাম ১০২ টাকা প্রতিকেজি। আজ সেই ডালই কিনতে হয়েছে ১১৫ টাকা। তাহলে বলুন বেচবো কত করে।

অভিযোগ রয়েছে: দেশে এক বছরে যে পরিমাণ ছোলা বিক্রি হয় তার অর্ধেকই হয় কেবল রমজান মাসে। এ কারণে বাড়তি চাহিদাকে পুঁজি করে আমদানিকারক ও মজুদদার ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। অনেক সময় পর্যাপ্ত মজুদ থাকলেও বড় ব্যবসায়ীদের বেঁধে দেয়া দামের সঙ্গে সমন্বয় করতে ছোলার দাম বাড়ানো হয়। দেশে মুষ্টিমেয় কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান ছোলা আমদানির সঙ্গে যুক্ত থাকায় সহজেই পণ্যটির দাম বাড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।

এমন পরিস্থিতিতে সরকার যদি শক্ত হাতে বাজার মনিটরিং না করে তাহলে শবে বরাতের পর আরেক দফা দাম বাড়ার সম্ভবনা রয়েছে ছোলাসহ ডালের বাজারে।

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছে: বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার কঠোর হবে। শিগগির নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। পাশাপাশি আগামী ১ মার্চ থেকে চালু হবে ৩৩৩ হটলাইন। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভোক্তারা হটলাইনে অভিযোগ জানাতে পারবেন।

Tags: ছোলাদ্রব্যমূল্য বৃদ্ধিরমজান
Previous Post

বার্সাকে রুখে দিল নাপোলি, আর্সেনালের অপ্রত্যাশিত হার

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

ভেনিজুয়েলায় সোনার খনি ধসে নিহত ২৩, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিজুয়েলায় সোনার খনি ধসে নিহত ২৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT