চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না শিক্ষা প্রতিষ্ঠানে তালা

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
2:40 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

১৮ জানুয়ারির মধ্যে বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৮ম বেতন স্কেল কার্যকর করা না হলে এসএসসি পরীক্ষার পর দেশের সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

তারা বলেছেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা তৈরি হলে শিক্ষক সমিতি তার দায়ভার নেবে না।

৮ম পে-স্কেল অনুযায়ী সরকারী কর্মকর্তাদের সাথে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকদের বেতন কার্যকর হওয়ার কথা থাকলেও ২০ ডিসেম্বর বেসরকারী শিক্ষকদের জন্য নতুন পে-স্কেলে বিভিন্ন শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

ওই প্রজ্ঞাপন বাতিল করে ৮ম পে-স্কেল দ্রুত কার্যকরের দাবিতে সাংবাদিক সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি রঞ্জিত কুমার সাহা জানান, ১২ থেকে ১৪ জানুয়ারি তারা কালো ব্যাজ ধারণ করবেন। ১৬ জানুয়ারি একঘণ্টা কর্মবিরতি, ১৮ জানুয়ারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি উপজেলার শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি উপস্থাপন করা হবে।

১৮ জানুয়ারীর মধ্যে দাবি মানা না হলে আগামী মার্চ মাস থেকে দেশজুড়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয় বাংলাদেশ শিক্ষক সমিতি।

সমিতির সিনিয়র সভাপতি বলেন, এর মধ্যেই একটি সম্মানজনক সমাধান না করলে শিক্ষক সমিতির কর্মসূচিতে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ভেঙ্গে পড়বে। কারো সাধ্য নেই শিক্ষকদের ঝোলানো তালা খুলে ক্লাস চালু করার।

৮ম পে-স্কেল দ্রুত কার্যকরের পাশাপাশি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করারও দাবি জানান বাংলাদেশ শিক্ষক সমিতি।

Tags: নতুন বেতনপে-স্কেলশিক্ষক আন্দোলন
Previous Post

ঢাকার ছবিতে জিৎ

Next Post

ধর্মঘটে হবিগঞ্জের চা শ্রমিকরা

Next Post

ধর্মঘটে হবিগঞ্জের চা শ্রমিকরা

স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন জয়া ও রেখা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT