চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল বিজয় উদযাপন করছে, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট ভিনসেন্টের কিংসটাউন আর্নোস ভ্যালে গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে রোভম্যান পাওয়েলের দলকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করল লিটন-মেহেদী-মিরাজরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।

উইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে কিংসটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। জাকের আলীর অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টিম টাইগার্স। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৯ রান গুটিয়ে যায় স্বাগতিকরা।

রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। রিশাদ হোসেন তিনটি, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।

জাকের আলী ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে বল খেলেছেন ৪১টি, চার মেরেছেন ৩টি, ছক্কা হাঁকিয়েছেন তার দ্বিগুণ ছয়টি। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ৩৯ রান। ২৩ বলে ২৯ রানের আরেকটি ঝড়ো ইনিংস আসে মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশের পড়া ৭ উইকেটের ২টি নিয়েছেন ডানহাতি পেসার রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ, রস্টন চেজ ও গুডাকেশ মোতি। বাকি দুই ব্যাটার রানআউট হয়েছেন।

সিরিজের শেষ ম্যাচে হওয়া সর্বোচ্চ রান তাড়ায় ব্যাটে নেমেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ওভারে তাসকিন আহমেদ ব্রান্ডন কিংকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে জাস্টিন গ্রিভসকে সাজঘরের পথ দেখান শেখ মেহেদী।

এরপর নিকোলাস পুরানকে বোল্ড করেন মেহেদী এবং রস্টন চেজকে শুণ্য রানে ফেরান হাসান মাহমুদ। রান আউটে কাটা পড়েন জনসন চার্লস। ৬০ রানে রোভম্যান পাওয়েলকে হারিয়ে খাদের কিনারায় পড়ে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রোমারিও শেফার্ড, ২৩ বলে ৩৩ রান করেন। চার্লসের থেকে আসে ২৩ রান। ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন, ১৩ রানে ২ উইকেট নেন শেখ মেহেদী। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

Tags: ইমনওয়েস্ট ইন্ডিজজাকেরপাওয়েলবাংলাদেশমেহেদীরিশাদলিটনলিড স্পোর্টসশেফার্ড
Previous Post

ইয়েমেনে ইসরায়েলের দফায় দফায় হামলা

Next Post

উইন্ডিজ সিরিজের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম: জাকের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজ সিরিজের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম: জাকের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT