চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দানবীয় ব্যাটিং বনাম সৃষ্টিশীল বোলিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 29, মে 2016
in স্পোর্টস
A A

চূড়ান্ত বিচারে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কেউ কারো পিছিয়ে না থাকার যে পরিসংখ্যান তাতেই বোঝা যায় সেরা দু’ দলই খেলছে আইপিএল-নাইন এর ফাইনাল। তারপরও আজকের ফাইনালকে মনে করা হচ্ছে দানবীয় ব্যাটিং শক্তির সঙ্গে সৃষ্টিশীল বোলিং এর লড়াই হিসেবে। এর কারণ: পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে যেমন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের শক্তির জানান দিয়েছে তেমনি বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদ।

এবারের আইপিএলে ব্যাটিংয়ের শীর্ষে থাকা বিরাট কোহলি আজ যদি একটি রানও না করেন তারপরও তাকে কেউ শীর্ষস্থান থেকে সরিয়ে দিতে পারেন এমন কোন সম্ভাবনা নেই। আর শুধু কোয়ালিফায়ার ছাড়া পুরো টুর্নামেন্টজুড়েই যে বিরাট তাণ্ডব সেটার ধারাবাহিকতাই নিশ্চিত করতে পারে চিন্নাস্বামীতে নিজের মাঠে ব্যাঙ্গালুরুর ট্রফি।

টুর্নামেন্টে ১৫ ম্যাচ খেলে ৯১৯ রান করেছেন কোহলি। শুধু তাই নয়, সেঞ্চুরি আছে চারটি, অর্ধশতক অর্ধডজন। আর গড়? ৮৩.৫৪। ছয়শ পাঁচ বল মোকাবেলায় ৭৮টিতেই বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট, আর ৩৬টি ছক্কা।

ব্যাটিংয়ে কোহলির পরে আছেন ফাইনালে তার প্রতিদ্বন্দ্বি সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার, এরপরই তিন নম্বরে কোহলির দলের এ বি ডিভিলিয়ার্স। সমান সংখ্যক ম্যাচে ডিভিলিয়ার্সের মোট রান ৬৮২, গড় ৫৬.৮৩। এ সাউথ আফ্রিকানেরও হাফ সেঞ্চুরির সংখ্যা হাফ ডজন, সেঞ্চুরি একটি।

আইপিএল ব্যাটিংয়ে সেরা ১৫তে এছাড়াও আছেন ব্যাঙ্গালুরুর রাহুল। তেরো ম্যাচ খেলে তার রান ৩৮৬, গড় ৪৮.২৫। রাহুলের সেঞ্চুরি না থাকলেও হাফ-সেঞ্চুরি আছে চারটি।

শীর্ষ তালিকায় না থাকলেও ব্যাঙ্গালুরুর আছেন ক্রিস গেইল। তার অতিমানবীয় একটি ইনিংসই ঠিক করে দিতে পারে খেলার ফল। কিন্তু, এমন দানবীয় ব্যাটিং শক্তি নিয়েও ব্যাঙ্গালুরুর চিন্তার কারণ হায়দরাবাদের সৃষ্টিশীল বোলিং যে বোলিং আক্রমণে আছেন বিস্ময়কর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

শীর্ষ বোলার তালিকার ৭ নম্বরে আছেন এ টাইগার। পনেরো ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৬। কিন্তু, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় তার ইকোনমি রেট, বিশেষ করে ডেথ ওভারে রান না দিয়ে ব্যাটসম্যানকে আটকে রাখার কৌশল। মোট ৫৭ ওভার বল করে মুস্তাফিজ রান দিয়েছেন মাত্র ৩৮৪, ওভারপ্রতি রান দেওয়ার গড় ৬.৭৩। শীর্ষ তালিকায় থাকা কোন বোলারই তার মতো এতো কম রান দেননি।

হায়দরাবাদের জন্য শুধু মুস্তাফিজই প্রধান অস্ত্র না, ভুবনেশ্বর কুমারও আছে তাদের। ব্যাঙ্গালুরুর যেমন বিরাট কোহলি ব্যাটিংয়ের শীর্ষে তেমনি ভুবনেশ্বর বোলিংয়ে সবার উপরে। ষোল ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেটও বেশ ভালো, ওভারপ্রতি রান দেওয়ার গড় ৭.৫।

সেরা ১৫ বোলারের তালিকায় সানরাইজার্সের হয়ে এছাড়াও আছেন স্রান। তেরো ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩, ইকোনমি রেট ৮।

তবে, ভুবনেশ্বর-মুস্তাফিজ-স্রানে শক্তিমান হায়দরাবাদের প্রতিদ্বন্দ্বি ব্যাঙ্গালুরু যে বোলিংয়ে পিছিয়ে আছে এমন নয়। সেরা বোলার তালিকার ২ এবং ৩ এ দুটি জায়গাই তাদের দখলে। দুইয়ে থাকা চাহাল ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন, ইকোনমি ৮.১। আর তিনে থাকা শেন ওয়াটসনও ২০ উইকেট দখলে নিয়েছেন। ১৫ ম্যাচে ওভারপ্রতি রান দিয়েছেন ৮.০৭।

অলরাউন্ডার শেন ওয়াটসন যে শুধু বোলিংয়েই সেরাদের একজন এমন না, ব্যাট হাতেও তার আছে ম্যাজিক্যাল পাওয়ার। তবে তাদের মূল চ্যালেঞ্জ আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। শীর্ষ ব্যাটসম্যানের তালিকার দুই নম্বরে থাকা ওয়ার্নার মোট রান করেছেন ৭৭৯। সেঞ্চুরি না থাকলেও ৯০ এর ঘরে অপরাজিত ইনিংস আছে তার, আছে ৮টি হাফ সেঞ্চুরি। তার চেয়েও বড় বিষয় ব্যাট হাতে একা দলকে জিতিয়েছেন বারবার।

ওয়ার্নারের ওপেনিং পার্টনার ধাওয়ানও আছেন সেরা তালিকায়। সেরা ব্যাটসম্যানের তালিকায় ৭ নম্বরে আছেন তিনি। রান করেছেন ৪৭৩, সর্বোচ্চ অপরাজিত ৮২, গড় ৩৯.৪১।

ধাওয়ান এবং ওয়ার্নার একসঙ্গে ঝলসে উঠে যেমন দলকে জয় এনে দিতে পারেন তেমনি তাদেরকে থামিয়ে দিতে পারেন বল হাতে ওয়াটসনরা। আবার কোহলি-ডিভিলিয়ার্সরা যেমন ট্রফি জয় নিশ্চিত করতে পারেন তেমনি তাদেরকে আটকে দিতে পারেন ভুবনেশ্বর-মুস্তাফিজরা। এক দলে দানবীয় ব্যাটিং আর অন্য দলে সৃষ্টিশীল বোলিং থাকলেও আজকের ফাইনাল তাই শেষ পর্যন্ত হবে সমানে সমান।

Tags: আইপিএলমুস্তাফিজ
Previous Post

ফাইনালে চরম প্রতিদ্বন্দ্বিতার আশা কোহলির

Next Post

সেরা সাতের অপেক্ষায় বাংলার গান

Next Post

সেরা সাতের অপেক্ষায় বাংলার গান

নবম শিরোপা কার ঘরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT