চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁড়িয়ে থাকা ট্রাকে দুই মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৪

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:49 পূর্বাহ্ন 28, আগস্ট 2019
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেলের ৪ জন আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার আমবাড়ী থানার বাজিতপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন; দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের আবেদুল শাহের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই উপজেলার আমবাড়ী গ্রামের মো. রুকোনুজ্জামান রুকুর ছেলে অন্তর (৩২), দৌলতপুর ইউনিয়নের নুরুল শাহ’র ছেলে রাজু (২৫) এবং সদর পশ্চিম রামনগর জামায়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আশিক (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর আমবাড়ী বিশেষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এশরাকুল ইসলাম জানান: দুর্ঘটনার শিকার ৬ জন দু’টি মোটরসাইকেলে করে ফুলবাড়ি থেকে দিনাজপুর সদরের দিকে যাচ্ছিলেন।

রাত ১০টার দিকে তারা বাজিতপুর মোড়ে পৌঁছলে দুর্ঘটনার কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায় মোটরসাইকেল দুটি। এতে ঘটনাস্থলে তিনজন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহত দু’জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tags: দিনাজপুরনিহতমোটরসাইকেল
Previous Post

ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধের কথা ভাবছে পাকিস্তান

Next Post

গুগল-উবারের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

Next Post
গুগল উবারের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে চুরির অভিযোগ

গুগল-উবারের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

৬০ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ৮৫ বছরের পেসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT