চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ লাখের বেশী ভিউ, সাথে প্রশংসার ফুলঝুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 31, মে 2021
in বিনোদন
A A
অপুর নতুন ছবি, প্রশংসিত 'প্রিয় কমলা'. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিয় কমলা’র। এরপরই সিনেমাটি দেয়া হয় চ্যানেল আইয়ের ইউটিউবে। আর সেখানে প্রায় দশ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১০ লাখের বেশী বার!

অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’ চ্যানেল আইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেয়ার পর থেকেই অসংখ্য দর্শক ছবিটি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন। প্রায় সব দর্শকই ছবিটির প্রশংসা করছেন।

আর অনেকেই অপু বিশ্বাস ও বাপ্পীকে অন্যরকমভাবে উপস্থাপনের জন্য এই ছবির নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে ধন্যবাদ জানাচ্ছেন। শিল্পী নামে একজন লিখেছেন, ‘অপুর কাম ব্যাকটা সত্যি সুন্দর ছিল।’

অন্য আরেক দর্শক ছবিটি দেখে মন্তব্য করেছেন, ‘মুভি দেখে খুব ভাল লাগলো। সাথে জানতে পারলাম আমাদের শরীয়তপুরে একজন মুক্তিযুযোদ্ধার কথা, যিনি এখনো বেঁচে আছেন।’

আঁখি নামে আরেকজন দর্শক বলেন, ‘অনেক বছর পর একটা বাংলা মুভি দেখলাম। সত্যিই অসাধারণ। চোখের পানি ধরে রাখতে পারলাম না। অপু আর বাপ্পী এ ছবির জন্য অনেক ধন্যবাদ। ছবির পরিচালকসহ সবাইকে ধন্যবাদ। আমরা এরকম ছবি আরও দেখতে চাই। আরেকবার যুদ্ধ হওয়া দরকার, জয় বাংলা।’

সাদিয়া ইসলাম নামের একজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ মুভি ছিলো। বর্তমান প্রজন্ম মুভিটা দেখে মুক্তিযুদ্ধের সময়কার চিত্র, মানুষের কষ্ট, যন্ত্রণা অনেকটাই উপলব্ধি করতে পারবে। সত্যিই চোখে জল চলে আসছে।’

বর্ষা আহমেদ নামের একজন লিখেছেন, ‘অনেকদিন পর অপু বিশ্বাসের মুভি দেখলাম। অপু বিশ্বাস নায়িকা থেকে অভিনেত্রী হয়ে উঠছে, ভালো লাগলো। অসাধারণ অভিনয়।’

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। অপু-বাপ্পী ছাড়াও সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান সিনেমাটিতে অভিনয় করেছেন।

‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে এলেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর।

পরিচালক জয় বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটাও তুলে ধরেছি সিনেমায়। এ গল্পটিতে স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

Tags: অপু বিশ্বাসইউটিউবঈদচ্যানেল আইচ্যানেল আেইজয়প্রিয় কমলাবাপ্পীবাপ্পী চৌধুরীভিউমালা খন্দকারলিড বিনোদনশিশুশিল্পী আযানসিনেমাসেহাঙ্গল বিল্পবসোহেল খান
Previous Post

ভারতের মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি, আক্রান্ত অনেক শিশু

Next Post

এবার দুই সন্তান নীতি থেকেও সরে আসলো চীন

Next Post
খুশি শিশু শিশুদের ভিড়ে, চীনের নতুন সন্তান নীতির পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দুই সন্তান নীতি থেকেও সরে আসলো চীন

বক্স অফিস রেকর্ড ভাঙা সিনেমার দৃশ্য, মূল চরিত্ররা সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালের বক্স অফিস রেকর্ড ভাঙল যে ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT