চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ টাকায় দুধ বিক্রি করা এরশাদ উদ্দিনের কাছ থেকে শিক্ষা নিন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:49 অপরাহ্ন 03, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A
দশ টাকায় দুধ বিক্রি করে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই মাস আসার আগে থেকেই নিত্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। সেই পরিস্থিতিতে বাজার থেকে ফিরে হিসাবের খাতা মেলানো দায় হয়ে পড়ে অধিকাংশ মানুষের। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো আয়-ব্যয়ের ফারাকে চোখে অন্ধকার দেখতে থাকে।

বাংলাদেশের বাজারগুলোতে বছরের পর বছর ধরে এটা সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যদিও বেশ কয়েক বছর আগে দেখা যেত রোজার মাসে বেশি ব্যবহার হয় এমন পণ্যগুলোরই দাম বাড়তো। কিন্তু সেই ধারা এখন পাল্টে গেছে। এখন বলা চলে সব ধরনের খাদ্যপণ্যের দামই বাড়িয়ে দেওয়া হয়। সেটা আবার রমজান মাস শুরু বেশ কিছু দিন আগেই।

এর পেছনেও অসাধু ব্যবসায়ীদের এক কূটকৌশল কাজ করে। রমজানের আগে জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা দাবি করে, রমজান মাসে কোনো পণ্যের দাম বাড়ানো হয়নি। এমন কি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও সকালে-বিকালে ব্যবসায়ীদের মতোই বলতে থাকে; ‘রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না। কেউ বাড়ালে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু বাজারে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। দাম বাড়ার প্রতিযোগিতায় মানুষের নাভিশ্বাস উঠে।

দেশের এক শ্রেণির ব্যবসায়ীরা যখন অতিরিক্ত মুনাফায় লিপ্ত, তখন আমরা একজন এরশাদ উদ্দিনের খবর পেলাম। দৈনিক প্রথম আলো তাদের এক প্রতিবেদনে তার সম্পর্কে বলেছে, রমজান মাস এলেই ব্যবসায়ীরা যেখানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, সেখানে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের খামারি এরশাদ উদ্দিন। পুরো রমজান মাসে নিজের খামারের মোট উৎপাদিত দুধের ৫০ ভাগ (প্রায় ১ হাজার লিটার) তিনি ১০ টাকা লিটার দরে বিক্রি করবেন।
তার মতে, রমজান মাসে সাহরির সময় অনেকেই দুধ খেতে চায়। কিন্তু এই সময় আবার দুধের দামও বেড়ে যায়। তাই তিনি উদ্যোগ নিয়েছেন, পুরো রমজান মাসে নিজের খামারের উৎপাদিত দুধের অর্ধেক ১০ টাকা লিটারে বিক্রি করবেন।

আমরা জানি, এখনকার বাজারে প্রতি লিটার দুধের দাম ৭০ থেকে ৯০ টাকা লিটার। পরিমাণে যাইহোক না কেন এরশাদ উদ্দিনের এই উদ্যোগ তার এলাকার পাশাপাশি সারাদেশের মানুষের প্রশংসা পেয়েছে। বহু জায়গায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে বেশির ভাগ ব্যবসায়ী যখন অতিমুনাফায় ব্যস্ত, সেখানে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য।

আমরা মনে করি, তার মতো করে কিছু কিছু মানুষ উদ্যোগ নিলে নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। এরশাদ উদ্দিন যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, মুনাফা লোভী ব্যবসায়ীরা তা থেকে শিক্ষা নিতে পারেন। তাতে দেশ ও দশের মঙ্গল হবে।

Tags: অসাধু ব্যবসায়ীকিশোরগঞ্জমুনাফা
Previous Post

ভিউ বাজারে ঢুকে ভিউ কমতে থাকলে মহাবিপদে পড়বো: জামিল

Next Post

দাবি-দাওয়া কমিয়ে লিভারপুলেই থাকতে চান সালাহ

Next Post
লিভারপুল ফুটবল খেলোয়াড় সালাহ গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি-দাওয়া কমিয়ে লিভারপুলেই থাকতে চান সালাহ

তথ্যমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT