চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু কাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেছেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

অবশ্য ২২তম অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনও হতে পারে। ফলে এ অধিবেশনের মেয়াদ বাড়তেও পারে। তবে আগামীকাল বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ২২তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে দশম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন হিসাবে আসন্ন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে সড়ক পরিবহন বিলসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ অধিবেশনে পাস ও উত্থাপনের জন্য আজ পর্যন্ত ২০ টি সরকারি বিল সংসদের আইন শাখায় জমা রয়েছে। অধিবেশন চলাকালে আরো বিল জমা হতে পারে।
সর্বশেষ গত ১২ জুলাই সংসদের ২১তম (বাজেট) অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল গত ৫ জুন।

Tags: জাতীয় সংসদসেমি লিড
Previous Post

ওয়ালটনের প্রিলুড সিরিজের নতুন ল্যাপটপ বাজারে

Next Post

‘বিশ্বকাপ বেদনা থেকে পুনরুদ্ধার পেয়েছে ব্রাজিল’

Next Post

‘বিশ্বকাপ বেদনা থেকে পুনরুদ্ধার পেয়েছে ব্রাজিল’

শিশু নির্যাতনের অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT