চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশজনের বাহরাইনকে বাংলাদেশি কিশোরীদের দশ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫৮ মিনিটে একজন লালকার্ড দেখায় বাকি সময় বাহরাইনকে দশজন নিয়ে খেলতে হয়।

লেবাননের কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হারে এই বাহরাইন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন জোড়া গোল করেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। বাকি চার গোলদাতা সাজেদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনি এবং তহুরা খাতুন।

১২তম মিনিটে মাঝমাঠের উপরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কিক থেকে ডানদিকে বল পান আনাই মোগিনি। বল ধরেই দারুণ একটি লম্বা ক্রস পাঠান গোলমুখে। সেটি বাঁক খেয়ে গোলে চলে যায়।

১৬তম মিনিটে অধিনায়ক মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯তম মিনিটে গোল করেন আনুচিং। ৩৫তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ওই আনুচিং।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। আনাইয়ের ক্রসে শামসুন্নাহার জুনিয়র হেড করলে পঞ্চম গোল পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আসে আরও পাঁচ গোল। ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ান বদলি ফরোয়ার্ড সাজেদা। দুই মিনিট পর স্কোরলাইন ৭-০ করেন শামসুন্নাহার জুনিয়র।

৫৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা শামসুন্নাহার জুনিয়রকে ডি বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পান ডানা বাসেম। শামসুন্নাহার সিনিয়র মাটি কামড়ানো শটে পেনাল্টি থেকে গোল করেন।

৭১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মারিয়া কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান।

৮১তম মিনিটে দশম গোল করেন তহুরা খাতুন। বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে নিজের প্রথম গোলটি করেন তিনি।

গতবারের মতো এবার বাছাই পার হলেই সরাসরি মূল পর্বে খেলা যাবে না। বাছাইয়ে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই দল নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে মূল পর্বে।

গত আসরের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া, রানার্সআপ সাউথ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি ২০১৯ সালে থাইল্যান্ডে মূলপর্বে খেলবে। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ডও সরাসরি মূল পর্বে খেলবে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ডাকসু নির্বাচন: নির্ধারিত তারিখ পেতে তফসিল চায় ছাত্র ইউনিয়ন

Next Post

উত্তেজনায় ভরপুর ‘ভিলেন’-এর ট্রেলার

Next Post

উত্তেজনায় ভরপুর ‘ভিলেন’-এর ট্রেলার

‘আফগানদের ভয় পাওয়ার কিছু নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT