চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল পুনর্গঠন করা হচ্ছে, হতাশ হবেন না: মোশাররফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
দল

দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে মন্তব্য করে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা তৈয়মুর আলম খন্দকার রচিত দুটি গ্রন্থের প্রকাশনা- পাঠ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, ইতোমধ্যে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যেখানে যা দুর্বলতা আছে তা খুঁজে বের করে দলকে শক্তিশালী করা হবে৷ আপনারা হতাশ হবেন না। দলকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে সত্য পরাজিত, মিথ্যা প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। দলকে শক্তিশালী করে তার মুক্তি আন্দোলনে নেমে পড়তে হবে। হতাশ না হয়ে জেগে উঠুন।

নজিরবিহীন এক প্রসহনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, মৌলিক অধিকার হরণ করা হয়েছে মানুষের। এতো কিছু হরণ হয়ে গেলো। দেশের মানুষ এমনিতে বসে থাকবে তা বিশ্বাস করি না। অনেকে বলেন, বিএনপি পরাজিত। নেতাকর্মীরা হতাশ। এটা সত্য নয়৷ আমি বলবো, বিএনপি পরাজিত নয়। ২৯ ডিসেম্বরের ভোট ডাকাতি ও ৩০ ডিসেম্বরের প্রহসন দেখে আমাদের নেতাকর্মীরা হতভম্ব। এই সরকার স্বৈরাচার৷ আর কোনো স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারেনি। ভোট ডাকাতি করে একটি অস্বাভাবিক ঘটিয়ে টিকে থাকা যাবে না। মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

এসময় চকবাজারের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, চকবাজারের ঘটনা ভয়াবহ। এই সরকার কোনো ট্রাজেডির পর কথা রাখেনি। কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। যা বলে তারা তা করে না। আমি মনে করি, আবাসিক এলাকায় সেখানে যেসব কেমিক্যাল গোডাউন আছে, তা আলাদা জায়গা নির্ধারণ করে তাদেরকে স্থানান্তর করতে হবে। নইলে চকবাজারের মতো আবারও ঘটনা ঘটতে পারে।

Tags: খন্দকার মোশাররফবিএনপিমোশাররফ
Previous Post

আজ থেকে তিনি আমাদের ‘বঙ্গবন্ধু’

Next Post

চকবাজার ট্র্যাজেডি: মায়ের জন্য পানি আনতে গিয়ে মারা গেল মাহিদ

Next Post

চকবাজার ট্র্যাজেডি: মায়ের জন্য পানি আনতে গিয়ে মারা গেল মাহিদ

অগ্নিকাণ্ডের

গ্যাস সিলিন্ডার থেকে চকবাজারে অগ্নিকাণ্ড: সাঈদ খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT