চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল গঠন করবে ছাত্ররা: ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ড. ইউনূস ছাত্রদের দল গঠনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেছিলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে।

‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টে কথোপকথন বৃহস্পতিবার প্রকাশ করেছে  ফিন্যান্সিয়াল টাইমস।

পডকাস্টে উপস্থাপক ইউনূসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে জানতে চান। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়।  এটি থেকে তিনি বিচ্যুত হতে চান না বলে জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি সম্ভাবনা হলো, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে।

প্রধান উপদেষ্টা বলেন, তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়া যায়। সুতরাং, তারা এটা করবে। দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না। এ ধরনের সুযোগ আছে, যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, রক্ত দিয়ে তরুণরা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে।

Tags: ছাত্রদের রাজনৈতিক দলড. ইউনূসনতুন দলরাজনৈতিক দল
Previous Post

সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তিকে গুলি করে হত্যা

Next Post

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি উন্নয়নের আহ্বান

Next Post
একজন নারী গ্রাহক টাকা দেখাচ্ছেন, অন্যজন যুবক দোকানে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি উন্নয়নের আহ্বান

প্রধান বক্তা জনসমুদ্রে ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদাবাজ-লুণ্ঠনকারীদের আর ক্ষমতায় আনা যাবে না: ডা. শফিকুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT