চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের সবাইকে সেরাটা দিতে প্রস্তুত থাকতে বলেছেন মাশরাফি

আদিল আহমেদ by আদিল আহমেদ
1:07 পূর্বাহ্ন 09, মার্চ 2016
in স্পোর্টস
A A

বাছাই পর্বের ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ টি-টোয়েন্টির মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথমদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ফেবারিটের তকমা থাকলেও অধিনায়ক মাশরাফি হালকা করে নিতে চান না ডাচদের। দলের সবাইকেই সেরাটা দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

বিশ্বকাপ মানেই বাড়তি উত্তেজনা, রুদ্ধশ্বাস লড়াই। আর ফরম্যাটটা যদি হয় টি-টোয়েন্টির তবে উত্তেজনার পারদ চড়তে থাকে আরো উপরে। ভারতে চলতি ওয়ার্ল্ড টি টোয়েটির ষষ্ঠ আসরটাও ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশকে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাই পর্ব দিয়েই শুরু করতে হচ্ছে বিশ্বকাপ মিশন।

এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হলেও টি-টোয়েন্টির ফরম্যাটটা ভালোই আয়ত্ব করে নিয়েছে মাশরাফির দল। ওপেনিংয়ে তামিম, সৌম্য আর ওয়ান ডাউনে সাব্বিরের ব্যাটিং আশা যোগাচ্ছে বড় স্কোরের। আর মাহমুদুল্লার রানে ফেরাটাও স্বস্তির বার্তা টাইগারদের জন্য।

ইনজুরির কারণে এ ম্যাচেও অবশ্য থাকছেন না মুস্তাফিজুর রহমান। তবে ডাচদের বিপক্ষে আল-আমিন, তাসকিন জ্বলে উঠলে আর কোনো কথা নেই। আর ঘূর্ণি যাদুর জন্য সাকিব, আরাফাত সানি তো আছেনই। এবারের আসরে মাশরাফির আস্থার প্রতিদান দিতে প্রস্তুত থাকবেন আবু হায়দার রনি, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বির মতো নবাগতরাও।

তবে নিজেদের সর্বশেষ পরিসংখ্যানে ডাচদের বিপক্ষে এক উইকেটের হার এখনও পোড়ায় টাইগারদের। তাই ধর্মশালায় ম্যাচ শুরুর আগে নিজেদের সামর্থকেই গুরুত্ব দিচ্ছেন দলের সবাই।

Tags: টি-২০ বিশ্বকাপ ২-১৬
Previous Post

গৃহকর্মী দিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দেওয়া হয় শাস্তি

Next Post

দলের সবাইকে সেরাটা দিতে প্রস্তুত থাকতে বলেছেন মাশরাফি

Next Post

বিয়ে করবেন কারিনা

বিয়ে করবেন কারিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT