চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের বাইরে রেখে ডি মারিয়ার সমর্থন চান আর্জেন্টিনা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা কোচ দলের বাইরে রেখে ডি মারিয়ার সমর্থন চান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলে নিজের নাম না দেখে খেপেছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। এক হাত নিয়েছেন জাতীয় দল কোচ লিওনেল স্কালোনিকে। জবাবে নরম হয়েছেন কোচ, জানিয়েছেন ডি মারিয়াকে দলে না রাখার কারণ।

আগামী মাসে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেকে দলে না দেখে ক্ষোভ সামলাতে পারেননি ডি মারিয়া। ক্লস কন্টিনেন্টালকে সাক্ষাৎকারে পিএসজি তারকা উগরে দিয়েছেন ক্ষোভ, ‘আমি কোনো কারণ খুঁজে পাইনি। কী বলবো জানি না।’

‘ক্লাবে আমি আমার সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করি। যেন জাতীয় দলে ডাক পাই, আর লড়তে পারি। ভালো ফর্মে থাকার পরও আমাকে কেনো দলে ডাকা হল না তা বোঝা মুশকিল। হতে পারে আমাকে ডাকা হয়নি, কারণ তারা আমাকে দলে চায় না। কিন্তু আমি দলে ঢোকার জন্য লড়াই করে যাবো।’

‘আমি কি ৩২ বছর বয়সে বুড়ো হয়ে গেছি? যদি তারা আমার বিকল্প খোঁজা শুরু করে তাহলে সবারই বিকল্প খুঁজতে হবে। আমার জন্য, মেসি, আগুয়েরো এবং নিকোলাস ওটামেন্ডিসহ যারা ভালো ফর্মে আছে তাদের জন্যও।’

ডি মারিয়ার জবাবে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন তার জন্য এখনো আর্জেন্টিনার দরজা বন্ধ হয়ে যায়নি। তবে ঠিক কী কারণে এ উইঙ্গারকে রাখা হয়নি সেটা পরিষ্কার করেননি।

‘আমরা কারো জন্যই দরজা বন্ধ করিনি। জাতীয় দলে খেলার অধিকার সবারই আছে। জাতীয় দল সবার। যেসব খেলোয়াড়দের খেলার সুযোগ আছে, আমরা চাই তারা নিজেদের দলের অংশ মনে করুক। তারা যেন জার্সি উঠিয়ে (অবসর) না রাখে।’

‘সাবেক আর্জেন্টিনা কোচ হোসে পেকারম্যান আমাদের ফুটবল সম্পর্কে শিখিয়েছেন, কীভাবে জাতীয় দলকে রক্ষা করতে হয়। সবাই অর্থটা বুঝতে পারতো এবং কখনোই মন খারাপ করেনি। যারা খেলতে পারবে না তারা যেন বাইরে থেকে দলকে সমর্থন দেন এবং তাদের সেটা বুঝতে হবে।’

Tags: আর্জেন্টিনাডি মারিয়ালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

নোভাভ্যাক্সের চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

Next Post

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবি: ২ জন নিখোঁজ

Next Post

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবি: ২ জন নিখোঁজ

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের বিরুদ্ধে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT