চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের বাইরে থেকেই বেশি শেখেন ইমরুল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:08 অপরাহ্ন 14, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলে আসা-যাওয়া যেন নিয়তি হয়ে গেছে এবং সেটা মেনেও নিয়েছেন ইমরুল কায়েস। বিশ্বকাপ দলে জায়গা হয়নি বলে ভেঙে পড়েননি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। কঠিন বাস্তবতায় নিয়তির সঙ্গে আপোস করেছেন। যেকোনো সময় সুযোগ চলে আসতে পারে সেজন্য নিজেকে তৈরি রাখছেন বিসিবির এলিট স্কিল ক্যাম্পের মাধ্যমে।

বাংলাদেশ দলের কেউ চোটে পড়লে ইমরুলের ডাক আসার সম্ভাবনা তৈরি হওয়া ‘অলিখিত রীতি’। গত এশিয়া কাপ ও বিশ্বকাপে এভাবেই দলে ঢুকেছেন এ ক্রিকেটার। অপ্রত্যাশিত প্রক্রিয়া এখন উপভোগ করতে শিখে গেছে ইমরুল। উপেক্ষায় আসে নতুন উপলব্ধি। বাইরে থাকলে শেখেন অনেক কিছু। সব খুলে না বললেও আক্ষেপ আর অনুযোগের সুর মিশে থাকল তার কথায়।

জাতীয় দলে আসা-যাওয়া আপনাকে মানসিকভাবে আগের চেয়ে শক্ত করেছে কিনা, যদি সুযোগ পান সেটার কি ইতিবাচক কোনো প্রভাব থাকতে পারে?

‘যদি বলেন তাই (ইতিবাচক), আসলে তাই। একটা জায়গায় কেউ যখন আসা-যাওয়ার মধ্যে থাকে তখন অনেক কিছু দেখা যায়, ওই জায়গা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। আমার ক্ষেত্রে হয়তো ওটাই.. আমি বুঝেছি যে…অনেক কিছুই শিখি, যখন দলের বাইরে থাকি। অনেক কিছু উপলব্ধি করতে পারি। আবার যখন দলে যাই ওই জিনিসটা প্রয়োগ করতে পারি। তো মনে হয় যে, এটা আমার কাছে আর খারাপ লাগে না, ভালোই লাগে।

এলিট ক্যাম্প বাংলাদেশ দলের ব্যাকআপের জন্য করা হয়েছে। যাতে সরাসরি জাতীয় দলে এখান থেকে খেলোয়াড় নেয়া যায়। এর আগেও এমন হয়েছে এশিয়া কাপ ও গত বিশ্বকাপে হঠাৎ দলে ঢুকে গেছেন। যদি আবার ডাক আসে কতটা প্রস্তুত আছেন?

দেখেন, আসলে এরকম ক্যাম্প থাকলে অন্তত নিজেকে প্রস্তুত রাখা যায়, যেকোনো সময় ডাক পড়লে গিয়ে ওই জায়গাটা হ্যান্ডল করা সহজ হয়। না হলে হুট করে গিয়ে খেলাটা কঠিন। আন্তর্জাতিক ম্যাচের ফিটনেস ও ঘরোয়া ক্রিকেটের ফিটনেস দুইটা দুইরকম। আমার মনে হয় ক্যাম্পটা…আমরা যারা ডাক পেয়েছি অবশ্যই আমরা ভাগ্যবান বলব। কারণ বিশ্বকাপ চলছে যদি কারও ইনজুরি হয় এখান থেকে খেলোয়াড়রা যাবে। তো আমাদের ক্যাম্পটা সবাই খুব সিরিয়াসলি করছি, কারণ বলা যায় না, এখান থেকে খেলোয়াড় দরকার হলেও হতে পারে।

এশিয়া কাপে হঠাৎ নেয়া হয়েছিল। এবার বিশ্বকাপেও তেমনটা হলেও হতে পারে। মানসিকভাবে কতটা প্রস্তুত, আর যদি দলের প্রয়োজনে আবারও নিচে ব্যাট করতে হয় তাতে এবারও মানিয়ে নিতে পারবেন কিনা?

না, আমার কোনো সমস্যা নেই। এশিয়া কাপে খেলেছিলাম হঠাৎ করে গিয়ে। সেটা আসলে কঠিন ছিল। তার আগে আমি প্রায় ৬ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। এটা আমার জন্য ভালো যে এবার অন্তত এখানে প্র্যাকটিসে আছি স্কিল নিয়ে। যদি সুযোগ আসে যেকোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতে খেলার জন্য আমি প্রস্তুত। সমস্যা নেই।

বিসিবির এলিট ক্যাম্প কীভাবে নিচ্ছেন?

আসলে প্রিমিয়ার লিগের পর তো আর খেলা হয়নি। তো আমার কাছে মনে হয় যারা আমরা জাতীয় দলের বাইরে আছি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্যাম্পটা। সামনে যে খেলাগুলো আছে বা সিরিজ আছে বা আমাদের লম্বা মৌসুম যেটি আছে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। সবাই খুব সিরিয়াসলি নিয়েছে ক্যাম্প। ব্যক্তিগতভাবে আমিও খুব উপভোগ করছি, এখানে যারা কোচিংস্টাফ আছে তাদের সঙ্গে কাজ করে। আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পটা সিরিয়াসলি নিয়েই কাজ করছি।

ঘরোয়ার পারফরমার ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে এই ধরণের ক্যাম্প প্রথম হচ্ছে…

যখন এরকম একটা ক্যাম্প হবে তখন খেলোয়াড়রা উজ্জীবিত থাকবে। লিগের পর প্র্যাকটিসে না থাকলে ফিটনেস আস্তে আস্তে ডাউন হয়ে যায়। যারা টপ পারফরমার প্রিমিয়ার লিগে বা বিসিএল, এনসিএলে যারা পারফর্ম করছে তারা অবশ্যই আত্মবিশ্বাসী ও উজ্জীবিত হয় যে জাতীয় দলে আসব বা খেলব। আমাদের এরকম একটা সুযোগ করে দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। যারা বাসায় বসেছিলাম প্রিমিয়ার লিগের পর কাজ ছিল না, তাদের জন্য অনেক ভালো, ক্যারিয়ারের জন্যও ভালো।’

Tags: ইমরুলবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

নতুন কমিটি চান ছাত্রলীগের পদবঞ্চিতরা

Next Post

২০২১ সালের মধ্যে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করবে ওয়াসা

Next Post
ওয়াসা-ওয়াসার পানি সরবরাহ

২০২১ সালের মধ্যে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করবে ওয়াসা

চোটে 'অনিশ্চিত' সাইফউদ্দিনের বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT