চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের কারো কাছেই পাত্তা পাচ্ছেন না বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 29, জুন 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভিয়ার পর সেল্টা ভিগো, টানা দুই অ্যাওয়ে ম্যাচে ড্র করে লা লিগা শিরোপাটা যেন একপ্রকার নিজ হাতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তুলে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে কেন এমন পারফরম্যান্স? জিজ্ঞেস করতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন সেল্টা ম্যাচে জোড়া গোল পাওয়া লুইস সুয়ারেজ, আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন কোচ কিকে সেতিয়েনকে।

শুধু সুয়ারেজই নন, বার্সা স্কোয়াডে সবাই পারফরম্যান্সের সমস্ত দোষ যেন তুলে দিচ্ছেন কোচের কাঁধেই!

রোববার রাতে এস্পানিওল ম্যাচে জয় তুলে বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। অথচ তিনমাস বিরতির আগে বার্সাই রিয়ালের চেয়ে দুপয়েন্টে এগিয়ে ছিল। এই তিনমাসে পৃথিবীর অনেককিছু পাল্টে গেলেও পাল্টায়নি অ্যাওয়ে ম্যাচে বার্সার যাচ্ছেতাই ফল। যার কারণে জিদানের দলের কাছে লা লিগাটা হারাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। যাচ্ছেতাই পারফরম্যান্সের সমস্ত দায়ই এখন বর্তাতে পারে সেতিয়েনের ঘাড়ে।

করোনা থাবা দেয়ার আগে গুজব ছিল বার্সার সিনিয়র খেলোয়াড়রা সেতিয়েনের কথার ধার ধারেন না। এমনকি অনেকে ঠিকমতো অনুশীলনও করেন না এই ভেবে যে, সেতিয়েনের পরিকল্পনা অনুযায়ী খেলা মানে সময়ের অপচয়!

অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কোচের হাল্কা হলেও যে চাপা টানপোড়েন চলছে, সেটা করোনা বিরতির সময়েই দেখা গেছে। মেসি বলেছেন দল যেভাবে খেলছে তাতে কোনভাবেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হবে না বার্সার। উল্টোপিঠে সেতিয়েন বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ভীষণ সম্ভাবনা আছে দলের। অধিনায়ক আর কোচের মধ্যে মতবিরোধ স্পষ্ট।

শুধু মেসিই নন, দলের অন্যদেরও মতবিরোধ আছে কোচের সঙ্গে, সেটাও পরিষ্কার সেল্টা ম্যাচের সময়ই। কুলিং ব্রেকে খেলার কৌশল বুঝিয়ে দেয়ার কাজটা করেছেন সহকারী কোচ এডের সারাবিয়া। সেতিয়েন এসময় পাশেই ছিলেন, কিন্তু কেউ তাকে পাত্তা দেননি কিংবা নিজ থেকে কারো সঙ্গে কথাও বলেননি কোচ।

ম্যাচের পর সুয়ারেজের কথা যেন আরও বেশি চোখে লেগেছে। অ্যাওয়ে ম্যাচে দলের এমন বেহাল অবস্থার জন্য সেতিয়েন ও তার স্টাফদেরই সরাসরি দোষ দিয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড, ‘এসব ব্যাপারে আপনারা কোচকে জিজ্ঞেস করবেন। প্রতিপক্ষকে বিশ্লেষণ করা তাদের কাজ।’

পরিস্থিতি আরও ঘোলা হচ্ছে আর্থার মেলোর জুভেন্টাসে চলে যাওয়ায়। ন্যু ক্যাম্পে মেসির খুব কাছের খেলোয়াড় ছিলেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর্থার ন্যু ক্যাম্প ছাড়ার দায়টা পড়ছে সেতিয়েনের কাঁধেই। তিনি যে আর্থারকে পছন্দ করতেন না সেটা প্রায় সবারই জানা। যে কারণে ব্রাজিলিয়ানের ফর্মটাও পড়তির দিকে। অবশ্য আগের কোচ আর্নেস্টো ভালভার্দের সঙ্গেও খুব একটা সম্পর্ক ভালো ছিল না আর্থারের।

যাইহোক, ড্রেসিংরুমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরাতে হলে কেবল একটি পথই খোলা আছে সেতিয়েনের, সেটা চ্যাম্পিয়ন্স লিগ জয়। একমাত্র এই উপায়েই বার্সার চাকরিটা বাঁচাতে পারেন প্রবীণ এ কোচ। খেলোয়াড়রা যেভাবে উঠেপড়ে লেগেছেন, তাতে আগে লা লিগাই বাঁচানো এখন সেতিয়েনের মুখ্য লক্ষ্য হওয়ার কথা।

Tags: জিদানবার্সামেসিরিয়াললা লিগালিড স্পোর্টসসুয়ারেজসেঁতিয়েন
Previous Post

সারাবিশ্বে করোনায় এ পর্যন্ত ৫ লাখ ৪ হাজার মানুষের মৃত্যু

Next Post

করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের নিয়ে ভার্চুয়াল লাইভ

Next Post
বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক বা সংবাদ পাঠক, মাইক্রোফোনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের নিয়ে ভার্চুয়াল লাইভ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগটা দারুণভাবে কাজে লাগাল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT