চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলেই নেই, তারপরও বাংলাদেশকে কাঁপিয়ে দিতে চান বার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 04, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

জ্যাকসন বার্ড

দীর্ঘ এক মাস ধরে চলা অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংকটের অবসান হয়েছে। এবার সময় ক্রিকেটে ফেরার। অজিদের পরের মিশন বাংলাদেশ সফর। টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আগেই ১৩ জনের দল ঘোষণা করে রেখেছেন অজি নির্বাচকরা। সেই দলে জায়গা পাননি জ্যাকসন বার্ড। তবে ক্ষীণ হলেও আশাটা ধরে রেখেছেন অজি পেসার। সঙ্গে দিয়ে রাখলেন হুঙ্কার, সুযোগ পেলেই মুশফিক-তামিমদের কাঁপিয়ে দিতে চান পেস আগুনে।

বাংলাদেশ সফরে জায়গা না পাওয়ায় অনেকটা দায় আছে বার্ডের নিজেরও। গত জুলাইয়ে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের। বার্ডসহ চান্দ সেয়ার্স, ক্রিস ট্রেমেইনদের ‘এ’ দলে সুযোগ করে দিয়ে দেশটির নির্বাচকদের উদ্দেশ্য ছিল, কোন একজনকে চোটাক্রান্ত মিচেল স্টার্কের বদলে জাতীয় দলে সুযোগ করে দেয়া।

এমন সুযোগ হেলায় হারিয়েছেন বার্ডসহ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তারা যাননি সাউথ আফ্রিকা সফরে। তাই স্টার্কের বিকল্প নিয়েও এখন আর মাথা ঘামাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেই বাস্তবটা মেনেই মাটিতে পা রাখছেন বার্ড। আশাটা এখনো পুষে রেখেছেন, যদি শেষ মুহূর্তে হলেও দলে সুযোগ মেলে। তবে কঠিন সত্যটাও তারও জানা। আগে তো গলতে হবে নির্বাচকদের মন, ‘আমি দল নির্বাচন নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ভেবেছিলাম দলে জায়গা পাবো। কিন্তু চাইলেই তো হবে না, নির্বাচন তো আর আমার হাতে নয়।’

তবে সুযোগ মিললে সেটা কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে চান বার্ড। সেটা কিভাবে? কাঁপিয়ে দিতে চান বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে, ‘যদি একটা সুযোগ পাই, তাহলে আমি আমার সর্বোচ্চটাই দিতে চাই। আর সেটা বাংলাদেশ হলে আরও ভালো। আসলে নিজের স্বাভাবিক খেলাটা খেলাই আসল কথা, আর সেই সুযোগটা পেলে দারুণ কিছু করে দেখানোর ইচ্ছা আছে সেখানে।’

সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা যে ক্ষীণই! বার্ডের বাংলাদেশ সফরে আসা নির্ভর করছে কারো চোট বা বাড়তি একজন পেসার আনার সিদ্ধান্তের ওপর। নয়তো আপাতত বিষয়টি তার জন্য গাছে কাঁঠাল গোঁফে তেল দেয়ার মতই!

Previous Post

আমলাতান্ত্রিক জটিলতায় বরিশালের সরকারি(!) সিটিজেন জার্নালিজম

Next Post

ভাষানটেকে ৬০ ককটেলসহ গ্রেফতার দুই

Next Post
ব্লগার

ভাষানটেকে ৬০ ককটেলসহ গ্রেফতার দুই

ড্যা​নিয়েল ক্রেগ

নতুন ‘জেমস বন্ড’ ছবি ‘শ্যাটারহ্যান্ড’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT