চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় পরিচয়ে হত্যাকারীরা কেউ পার পাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 09, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দলীয় পরিচয়ে আবরারের হত্যাকারীরা কেউ পার পাবে না। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে, কে ছাত্রলীগ বা কে কোন দল তা আমার দেখার বিষয় না, আমার কাছে অপরাধী অপরাধীই।

বুধবার বিকেলে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন: ঘটনা শোনার পর সকালে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আলামাত সংগ্রহ করতে। কারণ আলামত অপরাধী সনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পুলিশ সেখানে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। পরে ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী বলেন: পুলিশও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছে, পুলিশকে আটকে রাখা হয়েছে। কারা এই কাজ করলো সেটা আপনাদের দেখা দরকার। এরা কি তারাই যারা হত্যার সঙ্গে জড়িত এবং তারা চেয়েছে যে ভিডিও ফুটেজ নষ্ট করলে পার পেয়ে যাবে?

শেখ হাসিনা বলেন: পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং একটা কপি কর্তৃপক্ষকে দিয়ে এসেছে। এই ফুটেজের দরকার ছিল, এখন সেটা দেখে অপরাধীদের সনাক্ত করা হচ্ছে। এখানে কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদল বা কে কী আমরা কিন্তু সেটা বিবেচনা করিনি। আমরা বিবেচনা করেছি অন্যায়ভাবে ২১ বছরের একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Tags: আবরার হত্যাপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

জাবিকে আধুনিক মেডিসিন গবেষণা মেশিন দিলো গ্লাক্সো স্মিথক্লাইন

Next Post

নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে ভয়ে মেসি

Next Post

নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে ভয়ে মেসি

ভাসানচরে ক্যাসিনোর জন্য জায়গা দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT