চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় কার্যালয়ের সামনেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 04, জানুয়ারি 2018
in অপরাধ, রাজনীতি
A A

ঢাকা মহানগর পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি না পেয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তায় সমাবেশ করতে দেয়ার কোন সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে পল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপির প্রতিনিধি দল।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলী নোমান চ্যানেল আই অনলাইনকে বলেন: নয়া পল্টনে কারো কোন সমাবেশ করার সুযোগ নেই। রাস্তার উপর সমাবেশ করা কোনভাবেই সম্ভব নয়। তাছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি দিতে পারে সিটি করপোরেশন, আমরা না।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় সমাবেশের অনুমতি চাইতে ডিএমপি সদর দপ্তরে যায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন: ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের সব বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আমরা চাইলে যেকোন দিন সমাবেশ করতে কোন সমস্যা নেই বলে আশ্বাস দিয়েছেন। তবে সেটা ইনডোরে করতে হবে।

‘বিএনপিকে এই মূহুর্তে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। সেখানে সমাবেশ করতে হলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে ডিএমপিকে জানানোর কথা বলে এসেছি। বিএনপি কবে কোথায় সমাবেশ করবে তা শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে’, বলেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস এবং বিএনপি ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে আখ্যা দিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে।

এ উপলক্ষে ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। এদিন একই স্থানে ইউনাইটেড ইসলামিক পার্টিকে সমাবেশের অনুমতি দেওয়ায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না বলে জানায় ডিএমপি।

Tags: ৫ জানুয়ারিডিএমপিবিএনপিসমাবেশ
Previous Post

ব্লগার হত্যার পরিকল্পনা করতো শাহাদাত: পুলিশ

Next Post

রাত নয়টা পর্যন্ত বইমেলা চান আনিসুল হক

Next Post

রাত নয়টা পর্যন্ত বইমেলা চান আনিসুল হক

গণপরিবহন খাতের নতুন সেবা ‘র‍্যাপিড পাস’ কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT