চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলের আলোচনায় ‘বিরক্ত’ মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2021
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে হতাশ, হাত মাথায় দিয়ে ভাবনা চিন্তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির দলবদল প্রসঙ্গ। ৩০ জুন বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। তার আগে বা পরে নতুন চুক্তি হবে কিনা, নাকি ন্যু ক্যাম্প ছেড়ে প্রথমবারের মতো অন্যকোনো ক্লাবে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে? হলে সেটা পিএসজি নাকি ম্যানচেস্টার সিটি? সোজা কথা বার্সা মহাতারকাকে নিয়ে আলোচনার শেষ যেন নেই।

লেবু বেশি কচলালে তিতা হয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, তেমনি মেসির ক্ষেত্রেও হয়েছে। তাকে ঘিরে একের পর এক উড়ে আসা গুজবে বিরক্ত হয়ে পড়েছেন মেসি, এমন বলছেন সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ।

‘প্যারিস কিংবা যেটাই হোক, বেশি শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠেছে মেসি। সে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’ বলেছেন মার্টিনেজ।

বার্সা ছাড়ার ব্যাপারে যে এখনো কোনো সিদ্ধান্ত নেননি, সেটা আরেক সাংবাদিক জর্ডি ইবোলের সঙ্গেই সাক্ষাতকারে জানিয়েছেন মেসি। আগামী মার্চে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন, সেদিকে ইঙ্গিত করে মৌসুমের শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষার কথা জানিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড। তারপরও তাকে নিয়ে গুঞ্জনের অন্ত নেই।

গত বুধবার মেসিকে পিএসজিতে দেখার বড় সম্ভাবনার কথা বলেছেন তার আর্জেন্টাইন সতীর্থ ও পিএসজি ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। বিষয়টিকে ‘অসম্মানজনক’ বলেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

দুসপ্তাহের মধ্যেই ন্যু ক্যাম্পে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে আতিথ্য দেবে বার্সা। সেই ম্যাচ সামনে রেখে মেসির মনোযোগ নষ্ট করার জন্যই পিএসজি থেকে এসব কথা ছোঁড়া হচ্ছে বলেও দাবি কোম্যানের।

Tags: মেসি-পিএসজিমেসির দলবদললিড স্পোর্টস
Previous Post

বাফটায় ৭ বিভাগে মনোনয়ন পেল ‘দ্য হোয়াইট টাইগার’

Next Post

শিল্পকলায় সৈয়দ লুৎফুল হক স্মরণ অনুষ্ঠান

Next Post
বয়স্ক ব্যক্তি, চশমা ও টুপি পরিহিত, স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় সৈয়দ লুৎফুল হক স্মরণ অনুষ্ঠান

বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া হাসিতে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লান্তির মধ্যবেলার শেষ জোড়া হাসিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT