চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 03, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় আরও একমাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে যেসব দল সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আয়-ব্যয়ের বিবরণী জমা দেননি এবং ইসিতে সময় বাড়ানোরও আবেদন করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এসব কথা বলেন।

তিনি বলেন, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। বেশকিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দিয়েছে। আবার কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।’

মো. শাহ নেওয়াজ বলেন, তবে যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাবও জমা দেয়নি আবার সময় বাড়ানোর আবেদনও করেনি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেননা, পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

গত বছরও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ ক’টি দলের আবেদনের ভিত্তিতে একমাস অতিরিক্ত সময় বাড়িয়েছিলো ইসি।

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। ইসি জনসংযোগ শাখার দেওয়া তথ্য অনুযায়ী, নয়টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

এদের মধ্যে রয়েছে; ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদশে মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

এছাড়া ২৫টি দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। অবশিষ্ট ছয়টি দল কোনো সাড়া দেয়নি।

Tags: ইসি
Previous Post

কমিটির দাবিতে বাকৃবি ছাত্রলীগে গণপদত্যাগ

Next Post

মাতৃগর্ভে গুলি চালিয়ে কেউ ছাড় পাবে না: তথ্যমন্ত্রী

Next Post

মাতৃগর্ভে গুলি চালিয়ে কেউ ছাড় পাবে না: তথ্যমন্ত্রী

নাগা বিদ্রোহীদের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT