চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক সারিতে থাকবেন অরুণ চৌধুরীর আলতা ও বানু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 21, এপ্রিল 2018
in বিনোদন
A A
আলতা বানু

দুই বোনের গল্প নিয়ে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘আলতা বানু’। অরুণ চৌধুরীর নির্মাণে ঢাকা ও ঢাকার বাইরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির পর থেকে ছবিটি দেশের নির্মাতা, অভিনেতাসহ সাধারণ দর্শকের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছে। আর এবার একেবারে সাধারণ দর্শকের সাথে বসে ছবিটি দেখতে যাচ্ছেন ছবির কেন্দ্রীয় দুই চরিত্র আলতা ও বানু চরিত্রে অভিনয় করা জাকিয়া বারী মম ও ফারজানা রিক্তা।

বিশেষ করে আলতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী মম। সমান প্রশংসা পাচ্ছেন বানু চরিত্রে অভিনয় করা ফারজানা রিক্তা। দুই বোনের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা আনিসুর রহমান মিলনের প্রশংসাও করছেন সাধারণ দর্শক। আর এবার দর্শকের সুযোগ হলো ‘আলতা বানু’ ছবির কেন্দ্রীয় চরিত্রদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করার।

ঢাকার মধ্যে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলছে ‘আলতা বানু’ ছবিটি। প্রথম দিনে দুটি শো রীতিমত হাউজফুল হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনেও হচ্ছে না তার ব্যতিক্রম। সকাল ১১টা ২০ মিনিটের শোতেও প্রচুর দর্শক সমাগম ছিলো। আর বিকালের শো শুরু হবে বিকাল ৪টা ১০ মিনিটে। যে শোটি দর্শকের সঙ্গে বসে দেখার ঘোষণা দিয়েছেন আলতা ও বানু চরিত্রে অভিনয় করা জাকিয়া বারী মম ও ফারজানা রিক্তা। ফেসবুকে তারা প্রচারণাও চালাচ্ছেন। মম তার ভক্ত অনুরাগীদের আহ্বান করেছেন সিনেপ্লেক্সে এসে তার সঙ্গে ছবিটি দেখার।

শুধু মম ও রিক্তা নন, এদিন সাধারণ দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করবেন নির্মাতা অরুণ চৌধুরী ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। অবশেষে শুক্রবার ঢাকাসহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। ঢাকার মধ্যে বসুন্ধরার স্টার সিনেপ্লক্স ছাড়াও জয়দেবপুরের বর্ষা সিনেমা, শ্রীপুরের চন্দ্রিমা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম ও খুলনায় সঙ্গীতায় ছবিটি মুক্তি পেয়েছে।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস

Tags: অরুণ চৌধুরীআলতা বানুচয়নিকা চৌধুরীমমমিলনরিক্তালিড বিনোদন
Previous Post

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: খাদ্যমন্ত্রী

Next Post

লাকী আখান্দ চলে যাওয়ার এক বছর

Next Post
লাকী আখান্দ

লাকী আখান্দ চলে যাওয়ার এক বছর

ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT