চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মাতাচ্ছে ‘দই’, বানাতে গিয়ে ৪ বার শুটিং বাতিল হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নির্মাতা ও অভিনেতাদের মধ্যে দৃশ্য, শুটিং সেটে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে ‘দই’ বানিয়েছেন সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। সোমবার দুপুরে ধ্রুব টিভির ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শক মেতেছে এ নাটকে! ২৪ ঘণ্টার মধ্যেই অমি পরিচালিত তারকাবহুল এ নাটকটি ১৩ লাখের বেশি দর্শক দেখেছে।

মিনিটে মিনিটে বাড়ছে ভিউ, আর প্রশংসায় ভাসানো সব মন্তব্য। যা মন ছুঁয়ে যাচ্ছে ‘দই’ টিমের।  তবে কাজটি করতে গিয়ে বারবার ঝামেলা পোহাতে হয়েছে পরিচালক অমির। তিনি জানান, বৃষ্টি ও লকডাউনের কারণে তাকে ৪ বার শুটিং বাতিল করতে হয়েছে। টাঙ্গাইলে ৬৫ জনের ইউনিট নিয়ে শুটিং করতে গিয়েও সেখান থেকে ফিরে আসতে হয়েছে তাদের।

এর আগে শহুরে বিভিন্ন ধাঁচের গল্প পর্দায় এনে মুন্সিয়ানা দেখিয়েছেন অমি। ‘দই’ এর মাধ্যমে প্রথম গ্রামীণ প্রেক্ষাপটের নাটক বানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে অমি বলেন, চেয়েছি সহজ সরল একটি গল্প বলতে। যেখানে গ্রাম শহর দুই জায়গার দর্শক সহজেই গল্পটা পছন্দ করতে পারে। প্রচারের পর তাই হয়েছে। আমার টিমের প্রত্যেকটা সদস্য বাড়তি সাপোর্ট দিয়েছেন। তবে ‘দই’ এর শুটিং করতে গিয়ে ৪ বার শুটিং বাতিল হয়েছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলো বৃষ্টি ও লকডাউন।

শুটিংয়ের দু-একদিন আগে তিনবার সব শিল্পীদের সিডিউল বাতিল করতে হয়েছে। চতুর্থবার শুটিং এ গেলে দিনভর বৃষ্টি হয়। শুটিংয়ের ওই এলাকায় বৃষ্টি এলেই পানি জমে যায়। পরদিন কোনোভাবে শুটিং করা সম্ভব হয়নি। মজার ঘটনা হচ্ছে, বিয়ে বাড়ির অংশের শুটিং করেছি যে বাড়িতে, শুটিংয়ের আগে সেই বাড়ির মালিক জানায় তার বিয়ে।

এজন্য তখনও একবার শুটিং ক্যানসেল করতে হয়েছে। অমি বলেন, বৃষ্টির জন্য আমি ছাড় দিয়ে শুটিং করতে চাইনি। একমাস পর প্রত্যেক আর্টিস্টের সিডিউল মিলিয়ে শুটিং করেছি। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বড় ইউনিট নিয়ে শুটিং থেকে ফিরে আসা একটা বাড়তি খরচের ব্যাপার। এতগুলো কাজ করেছি কিন্তু এর আগে কখনও এতো ঝামেলা পোহাতে হয়নি।

বারবার শুটিং বাতিল করায় মানসিকভাবে প্রভাব পড়তে পারতো। কিন্তু অমি জানান, তা হয়নি। এর কারণ হচ্ছে, তার আর্টিস্টরা বিশ্বাস রেখেছিলেন। পারস্পরিক শ্রদ্ধার জায়গা অটুট ছিল। অমি বলেন, প্রযোজক মাসুদুল হাসান ভাই পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। বলেছিলেন, প্রজেক্টটা আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন। তার এই কথাটা আমাকে বেশি সাপোর্ট দিয়েছে।

ফ্রুটিকার সৌজন্যে মোশন রকের ব্যানারে নির্মিত ‘দই’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, তামিম মৃধা, পাভেল, বাচ্চু, সুমন পাটোয়ারী। আরও অভিনয় করছেন সিফাত শাহরিন, লামিমা। নতুন করে যুক্ত হয়েছেন পারসা ইভানা।

Tags: অমিচাষী আলমতামিম মৃধাদইনাটকপলাশপাভেলবাচ্চুমারজুক রাসেলমিশুমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুলসুমন পাটোয়ারী
Previous Post

জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সার্চ কমিটির বৈঠক

Next Post

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান স্মরণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল: প্রধানমন্ত্রী

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ৪৭৪৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT