চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক টানতে পারছে না ‘এইটি থ্রি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
নাটক 'এইটি থ্রি' এর দৃশ্য, দর্শক হাসছে ও উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর সিং-এর ছবি মানেই ভক্তদের ঢল। তবে ‘এইটি থ্রি’ এর ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে না। ২৪ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবি। ছবিটি মুক্তির আগে আলোচনায় থাকলেও হলে দর্শক টানতে পারছে না। দুই দিনে প্রত্যাশার চেয়ে কম আয় করেছে এই ছবি।

বড়দিনের ছুটিতে মুক্তি দেয়ায় ছবিটিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি ছিল। ধারণা করা হয়েছিল প্রথম তিন দিনে ৬০ কোটি রুপি আয় করবে এই ছবি। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘এইটি থ্রি’। রবিবার পর্যন্ত ছবির আয় ৪৭ কোটি রুপি।

রণবীর-দীপিকার এই ছবি মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১২.৬৪ কোটি টাকা আয় করেছিল। শনিবার ও রবিবার বড়দিনের ছুটিতে ছবির আয় অনেকখানি বাড়বে এমনটাই আশা ছিল বক্স অফিসে বিশেষজ্ঞদের। কিন্তু সেই আশা পূরণ করতে পারেনি ছবিটি। মাল্টিপ্লেক্সে এই ছবি ভালো ব্যবসা করলেও গ্রামাঞ্চলে সাড়া ফেলতে পারেনি।

২০০ কোটি রুপি বাজেটের ছবি ‘এইটি থ্রি’। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পেয়েছে ২ হাজার ৯৪টি প্রেক্ষাগৃহে।

ছবিটি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নির্ভর হলেও এতে তুলে ধরা হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে। ছবিতে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন রণবীর সিং এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা গেছে স্ত্রী দীপিকা পাডুকোনকে।

Tags: ৮৩এইটি থ্রিবক্স অফিসরণবীর সিং
Previous Post

চাঁদপুরে ২২ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে ‘আজীবন বহিষ্কার’

Next Post

ইংল্যান্ড দলে করোনা, অ্যাশেজের ভবিষ্যৎ অনিশ্চয়তায়

Next Post
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অ্যাশেজের জন্য প্রস্তুত, বাসে উঠছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড দলে করোনা, অ্যাশেজের ভবিষ্যৎ অনিশ্চয়তায়

সালমান হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিষধর সাপ তিন বার কামড়েছে', ঘটনার বর্ণনা দিলেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT