চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কলুর বলদ ৩’-এর জন্য দর্শকের অনুরোধ

কাওসার আহমেদ by কাওসার আহমেদ
1:53 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

এই মুহূর্তে যদি বলা হয়, গত কুরবানী ঈদের কোন টেলিফিল্ম লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, কোন টেলিফিল্মটি লাখো মানুষের হৃদয়ের কথা বলেছে, কোন টেলিফিল্মটি দেখে দেশ বিদেশের লাখো মানুষ চোখের পানি ফেলেছে, তাহলে প্রথমেই যে টেলিফিল্মের নাম চলে আসবে, সেটা হলো ‘কলুর বলদ-২’।

গত রমজানের ঈদে চ্যানেল আইয়ে প্রচার হওয়া ‘কলুর বলদ’ নাটকটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবং দর্শকদের অনুরোধে পরিচালক সাজ্জাদ সুমন এই কোরবানী ঈদেও নির্মাণ করেছিলেন ‘কলুর বলদ’-এর সিক্যুয়েল ‘কলুর বলদ-২’। ‘কলুর বলদ’-এর মত ‘কলুর বলদ-২’ এর গল্পও লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রিয়াজ। তার বিপরীতে রয়েছেন ফারহানা মিলি। আরও অভিনয় করেছেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ, হিমি হাফিজ, নিকুল কুমার মণ্ডল, আখন্দ জাহিদ প্রমুখ।

সাধারণত কোনো টেলিফিল্মের সিক্যুয়াল প্রথম টেলিফিল্মের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারে না। আমরা খুব কম টেলিফিল্মেই দেখেছি কোনো টেলিফিল্মের সিক্যুয়েল প্রথম টেলিফিল্মকে ছাপিয়ে যেতে। কিন্তু ‘কলুর বলদ-২’-এর ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ বিপরীত!

কলুর বলদের চেয়েও ‘কলুর বলদ-২’ পেয়েছে অপেক্ষাকৃত বেশি জনপ্রিয়তা! অনলাইনে মাতামাতিও হচ্ছে বেশি। চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এরই মধ্যে প্রায় ২৫ লক্ষ মানুষ দেখেছে টেলিফিল্মটি।

‘কলুর বলদ-২’ টেলিফিল্মে দর্শক দেখেছে প্রবাসীদের সুখ-দুঃখ, দূর থেকে মায়ের মমতা, প্রবাসীদের লুকানো চোখের জল, কিংবা জীবন সঙ্গিনীর জন্য বুকের গভীরে জমানো ভালোবাসা! দর্শক দেখেছে এক প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য করে যাওয়ার পরও তাদের কাছ থেকে বলতে গেলে কিছুই না পাওয়া। এমনকি দেশে ফিরে নিজের টাকায় কেনা জমি গুলোও তাকে হিসেবের বাইরে রেখে ভাই-বোনদের মধ্যে বন্টন হতে দেখা! সবশেষে বাস্তবতার নির্মম পরিহাসে সদ্য বিয়ে করা নতুন বউকে বাড়িতে রেখে সবকিছু ছেড়ে আবারও বিদেশের উদ্দেশ্যে ঘর ছাড়া। ‘কলুর বলদ’ হয়ে আবারও জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া!

এই গল্প কি দেশের বাইরে থাকা একেকটা বাঙালি প্রবাসীর জীবনের গল্প নয়? উত্তর পাওয়া যায় চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ‘কলুর বলদ-২’ নাটকটির কমেন্টবক্সে গেলে। দেশ বিদেশ থেকে সেখানে প্রায় ১২ হাজার মানুষ মন্তব্য করেছে। প্রায় সবার মন্তব্যের মূলভাব একটাই- এটা যেন তাদের জীবনেরই গল্প। এই গল্পে তারা খুঁজে পাচ্ছে নিজেদেরই প্রতিচ্ছবি। তার মধ্যে বড় একটা অংশ দাবী করছে, আগামীতে ‘কলুর বলদ-৩’ চান তারা!

কলুর বলদ:

কলুর বলদ ২:

Tags: কলুর বলদরিয়াজলিড বিনোদনসাজ্জাদ সুমন
Previous Post

পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

Next Post

কোহলি যেখানে ‘সবচেয়ে খারাপ’

Next Post

কোহলি যেখানে ‘সবচেয়ে খারাপ’

এশিয়া কাপে হংকংয়ের ম্যাচও আন্তর্জাতিক মর্যাদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT