চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকরা বলছেন, ঈদের সেরা নাটক ‘চম্পা হাউজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 15, মে 2022
in বিনোদন
A A
নাটকের তিনটি ভিন্ন দৃশ্য, একজন সুপারভাইজার, একজন আতঙ্কিত মহিলা, ও একজন ভীত মুখের ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন এবং সামাজিক যোগযোগ মাধ্যম মিলিয়ে এবার ঈদ প্রচার হয়েছে কয়েক’শ নাটক। যার বেশীরভাগই রোমান্টিক-কমেডি অবথা ট্রেন্ডি গল্পের। তবে এসবের ভিড়ে ব্যতিক্রমী কিছু কাজও চোখে পড়েছে। সেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত ‘চম্পা হাউজ’।

চ্যানেল আইয়ের পর্দায় ঈদে প্রচার হওয়া ‘চম্পা হাউজ’ পাওয়া যাচ্ছে ‘চ্যানেল আই প্রাইম’ ইউটিউব চ্যানেলে। উন্মুক্তের সাতদিনের মধ্যে নাটকটি ইউটিউব থেকে দেখেছেন ৩২ লাখের বেশি দর্শক। ক্ষণে ক্ষণে বাড়ছে ভিউ। ইতিবাচক মন্তব্য করেছেন হাজার হাজার দর্শক।

এতে গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। গল্পে দেখা যায়, রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাড়িতে দুই সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন অবসারপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা। বাড়িটি কেনার দু’মাস পর থেকে পুরো পরিবার ভয়াবহ ভৌতিক এক অবস্থার মুখোমুখি হতে থাকে।

সেই সমস্যা সমাধানের জন্য বাড়ির কর্তা একজন সাইক্রেটিস্টকে ডাকেন। তিনিও সেই ভয়াবহ অবস্থার মুখোমুখি হন। তবে নাটকের শেষটি ছিল টুইস্টে ভরা! পুরো নাটকে ভৌতিক ধাঁচের মিউজিক কাজটিকে অন্যরকম মাত্রা যোগ করেছে। যা দেখে অনেক দর্শক ভয় পেতে বাধ্য!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চম্পা হাউজ’-এর প্রশংসায় ভাসছে সংশ্লিষ্ঠরা। ভৌতিক থ্রিলার ধাঁচের নাটকটি দেখে বেশীরভাগ দর্শকের শরীরের লোম দাঁড়িয়ে যায়, পাশাপাশি তারা উপভোগও করছেন বলে জানাচ্ছেন। তবে নাটকের ঠিক শেষে বরাবরের মতো ঠিকই টুইস্ট দিয়ে নিজের নির্মাণ মুন্সিয়ানা দেখিয়েছেন ‘পুনর্জন্ম’ খ্যাত ভিকি জাহেদ।

ইউটিউব থেকে দেখে হাজার হাজার দর্শকের মন্তব্যের ছিল এমন, ‘ঈদের সেরা নাটকগুলোর মধ্যে একটি ‘চম্পা হাউজ’।’

জাফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, বাংলাদেশে ভূতের নাটক অসম্ভব! কিন্তু ‘চম্পা হাউজ’ ১০ মিনিট দেখার পর লাইট জ্বালিয়ে দিলাম। শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কলকাতা থেকেও বহু দর্শক এ নাটকটি দেখে তাদের মতামত দিয়েছেন।

রাজীব গায়েন নামের একজন লিখেছেন, আমি বুক ফুলিয়ে একটা কথা বলতে পারি, আমাদের কলকাতা তে এ রকম সচরাচর ভূতের নাটক কিংবা মুভির দেখা যায় না। নাটকের সবাইকে ভারত থেকে ভালোবাসা পাঠালাম।

আরেক দর্শক ফারজানা আক্তার মেঘলা লিখেছেন, ও মাই গড, শেষটা কি চমৎকার হয়েছে! প্রতিটি ভৌতিক দৃশ্য দেখে অসম্ভব ভয় পেয়েছি। বাংলা নাটক দেখেও এত ভয় পাওয়া যায় সেটা অসম্ভব ভাবনা ছিলো। সত্যিই অসাধারণ সৃষ্টি। দর্শকদের প্রশংসায় ভাসানো এমন সাত হাজার মন্তব্য দেখা যাচ্ছে ইউটিউবে।

এছাড়া নাটক বান্ধব ফেসবুক গ্রুপগুলোতেও ‘চম্পা হাউজ’ নিয়ে দর্শক তাদের ইতিবাচক অনুভূতি জানাচ্ছেন।

দুর্দান্ত ডার্ক থ্রিলার ‘চম্পা হাউজ’ নির্মাণের জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ থেকে শিল্পী ও নির্মাতাসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছেন দর্শক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ‘চম্পা হাউজ’ দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়েছে বলেই হয়তো দর্শক এর ‘পার্ট ২’ দেখার ইচ্ছে জানিয়ে মন্তব্য করছেন।

Tags: আফরান নিশোচম্পা হাউজভিকি জাহেদমাসুম আজিজমেহজাবিন চৌধুরীলিড বিনোদন
Previous Post

সাইমন্ডসের প্রয়াণে কাঁদছে শোকার্ত ক্রিকেট দুনিয়া

Next Post

বিএনপি আসলে কী চায়, নিজেরাও জানে না: কাদের

Next Post
মোঃ কাদেরের ভাষণ, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আসলে কী চায়, নিজেরাও জানে না: কাদের

বাংলাদেশের ক্রিকেটার সালমা ও সুপ্তা ট্রেইলব্লেজার্সের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে ভারত যাচ্ছেন সালমা-সুপ্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT