চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরপত্র ছাড়াই কেনা হবে ৪০ লাখ এমআরপি বুকলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 18, নভেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের পাসপোর্টের তিনটি ভিন্ন রঙের কপি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো রকম দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট কিনতে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। এর সঙ্গে কেনা হবে ৪০ লাখ লেমিনেশন ফয়েল।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেয়া হয়।

পরে অর্থমন্ত্রী বলেন, ‘আজ অর্থনৈতিক বিষয়ক কমিটির অনুমোদনের জন্য ১টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিমসভা কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব তোলা হয়। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৪টি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৪ প্রস্তাবে মোট অর্থ ব‌্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৯৮ টাকা।’

বৈঠক শেষে সভার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘আজকের সভায় সুরক্ষা ও সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এগুলো সংগ্রহ করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।’

Finance Minister AHM Mustafa Kamal during a virtual meeting. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় সাংবাদিকরা অতিরিক্ত সচিবের কাছে প্রশ্ন করেন- করোনা মহামারির কারণে পাসপোর্টের চাহিদা অনেক কমে গেছে। এই পরিস্থিতিতেও কেন সরাসরি ক্রয় পদ্ধতিতে পাসপোর্ট কেনা হচ্ছে?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিমান্ড তো একটা ক্যালকুলেশন করা হয়েছে। সেটা কেনার জন্য বলা হচ্ছে। আমাদের এখানে ই-পাসপোর্ট চালু করা হয়েছিল। ই-পাসপোর্ট যদি চালু করা যেত…কোভিডের কারণে সংস্পর্শ সামাজিক দূরত্ব এসব বিষয় ছিল। ই-পাসপোর্ট পুরোপুরি চালু হয়তো বা এই পাসপোর্টের প্রয়োজন হত না। এইটুকু বলা যায়।’

ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩)-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সরবরাহকারী কাছ থেকে ১৭ হাজার ৪০ কিলোমিটার সংযোগ তার কিনতে ব্যয় হবে ৪৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৮২০ টাকা।’

‘‘এছাড়া ৩৫ কিলোমিটার ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডার গ্রাউন্ড ক‌্যাবল সরবরাহের জন‌্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে বিবিএস ক‌্যাবল লিমিটেডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এই খাতে ব্যয় হবে ১৬ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।’’

অতিরিক্ত সচিব জানান, ২৯৫ কিলোমিটার সংযোগ তার কেনার একটি দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান পারটেক্স ক‌্যাবল লিমিটেড এই ক‌্যাবল সরবরাহ করবে। এজন্য ব্যয় হবে ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৮৯৫ টাকা।

এছাড়াও হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট ১ ও ২-এর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ কেনা ও বিশেষজ্ঞ সেবা- সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বিএইচইএল-জিই গ্যাস টারবাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই সেবা নেওয়া হবে। এজন্য ব্যয় হবে ৬০ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৮৮৬ টাকা।

Tags: পাসপোর্টমেশিন রিডেবল পাসপোর্ট
Previous Post

ওটিটি প্লাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করবে সরকার: তথ্যমন্ত্রী

Next Post

জার্মানির লজ্জা উপভোগ করছে ব্রাজিলিয়ানরা

Next Post
স্প্যানিশ ফুটবল দলের খেলোয়াড় উল্লাসে ভরা মুখ, জার্সিতে স্প্যানিশ পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির লজ্জা উপভোগ করছে ব্রাজিলিয়ানরা

নিরব ও অপু কৃষি মাঠে বসে ছবি তুলছেন, প্রকৃতি ও সবুজ পরিবেশের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অভিজ্ঞতার মুখোমুখি নিরব-অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT