চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দপ্তরি দিয়ে চালানো হচ্ছে যমুনা পাড়ের স্কুল

পরাগ আজিম by পরাগ আজিম
3:04 অপরাহ্ন 22, মে 2016
in অন্যান্য, শিক্ষা
A A

২২৭ শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র তিনজন শিক্ষক । এর মধ্যে প্রধান শিক্ষক ছাড়া বাকি দুজন অনিয়মিত হওয়ায় নিয়মিত ক্লাস নিচ্ছেন স্কুলের দপ্তরি। এ চিত্র বগুড়ার সারিয়াকান্দির মাঝবাড়ি চরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

বগুড়ার সারিয়াকান্দি থেকে প্রমত্তা যমুনা পাড়ি দিয়ে আরো কয়েক কিলোমিটার এগুলে দুর্গম চর-মাঝবাড়ি। চর জীবিকায়ন কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের অন্য চরের মতো এই চরে দারিদ্র্য কমলেও শিক্ষার আলোয় এখনো পিছিয়ে তারা। একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তা চলছে ঢিমেতালে। তিন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া বাকি দুজন আসেন যমুনার ওপার থেকে। সুতরাং স্কুলে প্রায়ই অনিয়মিত তারা।

স্কুলটির প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক বলে, আমাদের এখানে শিক্ষক সংকট বেশ আগে থেকেই। তারপরও গত বছর এখান থেকে মোট ২০ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকলেই পাশ করে। এখানে যদি আরও শিক্ষক নিয়োগ দেওয়া যেতো, তাহলে প্রাথমিক শিক্ষায় সরকারের যে লক্ষ্য সেটা অর্জন করা সম্ভব হতো।

স্কুলটিতে শিক্ষার্থী উপস্থিতির হার ৯০ শতাংশ। তবে সে তুলনায় শিক্ষক না থাকার কারণে প্রতিদিনই সমস্যায় পড়ে ক্ষুদে শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, মাঝে মাঝেই নৌকা ফেল করলে শিক্ষকরা আসতে পারেন না। এখানে আরও দু’জন শিক্ষক থাকলে আমাদের জন্য সুবিধা হতো।

সমস্যা সমাধানে নিজ থেকেই এগিয়ে এসেছেন স্কুলের দপ্তরি আব্দুল বাতেন। শিক্ষক সঙ্কটে মাঝে মাঝে নিচের শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসও নেন তিনি। তবে অনেক দূর থেকে হেটে স্কুলে আসা শিক্ষার্থীদের প্রশ্ন, এভাবে দপ্তরি দিয়ে ক্লাস চলবে আর কতোদিন….।

Tags: প্রাথমিক শিক্ষা
Previous Post

রোয়ানুর প্রভাবে ভেসে গেছে ফসল-মাছের ঘের

Next Post

রোয়ানুতে চট্টগ্রামে শতকোটি টাকারও বেশি ক্ষতি

Next Post

রোয়ানুতে চট্টগ্রামে শতকোটি টাকারও বেশি ক্ষতি

‘লাঞ্ছিত শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ পাওয়া যায়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT