চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াল মার্কিন ‘আন্ডারওয়াটার ড্রোন’

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
9:57 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A
‘ইউএসএনএস বোডিচ’ নামের এই গবেষণা জাহাজের অংশ আটককৃত ড্রোনটি

‘ইউএসএনএস বোডিচ’ নামের এই গবেষণা জাহাজের অংশ আটককৃত ড্রোনটি

দক্ষিণ চীন সাগরে চালকবিহীন একটি মার্কিন ডুবোযান বা ‘আন্ডারওয়াটার ড্রোন’ আটক করেছে চীন। সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় ওই এলাকায় নতুন করে উত্তেজনা বাড়াবে।

ড্রোনটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইউএসএনএস বোডিচ নামের একটি আমেরিকান সামুদ্রিক গবেষণা জাহাজের কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল।

পেন্টাগনের দাবি, ফিলিপিন্সের কাছে আন্তর্জাতিক জলসীমায় পানির লবণাক্ততা ও তাপমাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল চালকবিহীন ডুবোযানটি। কাজ শেষে সেটিকে তুলে নেয়ার আগেই ‘ওশান গ্লাইডার’ নামের ড্রোনটিকে চীনের সেনারা একটি ছোট নৌকায় করে এসে ছিনিয়ে নিয়ে যায়।

এই কৃত্রিম দ্বীপ নিয়ে চলছে জোর বিতর্ক

তবে এখনো ড্রোন ফিরিয়ে দেয়ার ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ চীন সাগরকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন, যদিও তাতে আপত্তি রয়েছে প্রতিবেশী দেশ ভিয়েতনাম ও ফিলিপিন্সের। ওই সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।

এলাকাটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং কৃত্রিম দ্বীপটিতে সামরিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে।

 

Tags: চীনড্রোনযুক্তরাষ্ট্র
Previous Post

গাজীপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৬

Next Post

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ অশোভন: রাশিয়া

Next Post

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ অশোভন: রাশিয়া

ফাইল ফটো

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT