চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের ৪ জেলার করোনা টেস্ট যাবিপ্রবিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 16, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পাওয়া সাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা।

বৃহস্পতিবার বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘দেশের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই আমাদের সার্থকতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সম্পূর্ণ ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ অনুসরণ করে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। ইতোমধ্যে জিনোম সেন্টারের সকল যন্ত্রের ফিটনেস পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তের কিটের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। সবকিছু সঠিক থাকায় নমুনা পেলেই আমরা আগামীকাল শুক্রবার থেকেই করোনার পরীক্ষা শুরু করতে পারবো।’

অধ্যাপক আনোয়ার হোসেন আরও বলেন, ‘যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এর বেশিও নমুনা পরীক্ষার সক্ষমতা ও জনবল আমাদের আছে। তবে এটা নমুনা সরবরাহের উপর নির্ভর করবে।’

ব্রিফিংয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘দেশের এই দুঃসময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে আসায় ধন্যবাদ জানাচ্ছি। শুধু যশোর নয় ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের রোগীদের নমুনাও এখানে পরীক্ষা করা সম্ভব হবে।’

‘‘আশা করছি, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার থেকে এখানে পরীক্ষা শুরু করতে পারবো। তিনি বলেন, নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহের পর, সিভিল সার্জনের কার্যালয় করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তা পাঠাবেন। ফলে এখানে কোনো রোগীর আসার প্রয়োজন নেই।’’

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, আমরা নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় (বিএসএল-২) সতর্কতা অবলম্বন করবো। এখানে করোনা সন্দেহভাজন কোনো রোগীও আসবে না। ফলে বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের বাসিন্দাদের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন করোনা ভাইরাস পরীক্ষাকরণ দলের সদস্য ড. মো. নাজমুল হাসান, ড. শিরিন নিগার, ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাস চন্দ্র রায়, রুবাইতুল আলম, সাজিদ হাসান, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মো. রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান প্রমুখ।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: সারাদেশকে সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা

Next Post

করোনাভাইরাস আমাদের শত্রু, আক্রান্ত বা সেবাকর্মীরা নয়

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য প্রস্তুত একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস আমাদের শত্রু, আক্রান্ত বা সেবাকর্মীরা নয়

দুদক চেয়ারম্যান করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়ি মালিকদের সতর্ক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বাড়ি মালিকদের দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT