চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের দেশগুলোকে সহযোগিতা বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
4:48 পূর্বাহ্ন 17, মে 2015
in বাংলাদেশ
A A

ব্যবসা-বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে দক্ষিণের দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তর ও দক্ষিণের দেশগুলোর সহযোগিতা শীর্ষক আন্তর্জাতিক সভায় প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উত্তরের দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উত্তর ও দক্ষিণের ৪৫ টি দেশ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অংশ গ্রহণে ঢাকায় শুরু হয়েছে ‘২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতা, দক্ষিণের উন্নয়নে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক আন্তর্জাতিক সভা।

দু’দিনব্যাপী এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী বলেন, এই সভা দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার ক্ষেত্রে যেমন মাইলফলক হিসেবে কাজ করবে; তেমনি উত্তর দক্ষিণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করবে।

শেখ হাসিনা বলেন, আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা চাই। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নবায়ণযোগ্য জ্বালানি, পুঁজিবাজার উন্নয়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যতই সময় যাচ্ছে নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থনৈতিক শক্তি হিসেবে দক্ষিণের অব্যাহত অগ্রগতির ফলে দেশগুলোতে বিরাজমান দারিদ্র্য, সেকেলের প্রযুক্তি, কৃষি ও শিল্প নিয়ে উৎপাদনশীলতা, শুল্ক এবং অশুল্ক বাধা এবং পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতার সমস্যা ইত্যাদি সমস্যাগুলো দ্রুত নিরসনের আকাঙ্ক্ষা পূরণের নতুন প্রেরণা পাচ্ছে।

এ কারণে উত্তরের ধনী দেশগুলো দক্ষিণের জন্য যে উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তা ব্যাহত না করে নতুন অর্থ যোগানের উপায় খুঁজে বের করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

প্রিপারেটরির বাতাসে যতো গুজব

Next Post

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা’

Next Post

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা’

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT