চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী তারকা, তবু যাদের সমীহ করে বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 08, অক্টোবর 2020
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীরা বলিউডে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমা বলতে প্রায় সবাই ধরে নেন বলিউডের কথা। কিন্তু গত কয়েক বছরে এই ধারণা পাল্টে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো। সিনেমার চিত্রনাট্য হোক কিংবা তারকা, সব দিক থেকেই যেন অনেক এগিয়ে দক্ষিণী তারকারা। আঞ্চলিক সিনেমার তারকা হলেও দক্ষিণী বহু তারকাকে সমীহ করে বলিউড। নিজের অঞ্চলের সিনেমার পাশাপাশি এদের অনেকেই এখন দাপট দেখাচ্ছেন বলিউড সিনেমাতেও। এক নজরে দেখে নেওয়া যাক যাদের সমীহ করে বলিউড:

নিত্যা মেনন 
গেল বছর অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’ সিনেমাটির মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনন। দক্ষিণী সিনেমায় তার অভিনয়ের জাদু আগে থেকে জানা থাকলেও বলিউড সিনেমাতেও সেটির কোন কমতি দেখাননি এই অভিনেত্রী। এই অভিনেত্রীর জনপ্রিয়তা এতটাই যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। দীর্ঘদিন ধরে অনেক তামিল, তেলেগু মালায়ালাম ছবিতে অভিনয় করলেও বলিউড সিনেমা দিয়ে সবার নজর কেড়েছেন নিত্যা।

মহেশ বাবু
দক্ষিণী সিনেমাতে অভিনয় করে সুপারস্টার খেতাব পেলেও বলিউডে তার ফ্যান ফলোয়ারের কোন কমতি নেই। বলছি মহেশ বাবুর কথা। ক্যারিয়ারের শুরুটা শিশু চরিত্র দিয়ে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সবার মধ্যমণি এখন এই অভিনেতা।

রানা দাজ্ঞুবতি
ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’তে খলনায়কের চরিত্রে দেখা গেলেও দক্ষিণী অভিনেতা রানা দাজ্ঞুবতি মূলত অন্যতম স্টাইলিশ নায়ক। দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডে রানা ‘দম মারো দম’, ‘বেবি’, ‘দ্য গাজি অ্যাটাক’ এর মত সিনেমাতে অভিনয় করেছেন।

রাম চরণ
দক্ষিণী তারকাদের মধ্যে ফ্যান ফলোয়ারের দিক থেকে বর্তমানে যে তারকা সবচেয়ে বেশি এগিয়ে তিনি হলেন রাম চরণ। তার অভিনীত দক্ষিণী সিনেমা গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমাগুলো হলো মাগাদিরা, ইভাইদু, মহানতি সহ আরো বেশ কিছু ছবি। এছাড়াও তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পারিশ্রমিক নেয়া অভিনেতা বর্তমানে তিনি।

প্রভাস
ভারতীয় সিনেমায় নিজেকে ঠিকভাবে তুলে ধরতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের জন্য আশীর্বাদ ‘বাহুবলী’ ছবিটি। এই ছবি দিয়েই মূলত বলিউডের বক্স অফিসেও বেশ বড়সর ধাক্কা দিয়েছিলেন তিনি। আর এরপরই গেল বছর বলিউড ছবি ‘সাহো’-তে তার এন্ট্রি! শোনা যাচ্ছে, সামনে একাধিক বলিউড ছবিতে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

Tags: প্রভাসমহেশ বাবুরানা দাজ্ঞুবতিরাম চরণলিড বিনোদন
Previous Post

এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না: সোচ্চার জয়া

Next Post

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে মানববন্ধন

Next Post
গাজীপুরে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে মানববন্ধন

চিত্রনায়ক জসিমকে হারানোর ২২ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT