চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী এই তারকারা প্রত্যাখ্যান করেছেন যেসব সুপারহিট ছবির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 06, আগস্ট 2020
in বিনোদন
A A
দক্ষিণী এই তারকারা বিভিন্ন সুপারহিট ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে বিভিন্ন সময়ই এমন হয় যে অভিনেতা অভিনেত্রীরা অনেক সিনেমায় প্রস্তাব পাওয়া স্বত্ত্বেও তা প্রত্যাখ্যান করে থাকেন। কেননা তারা মনে করেন, তারা চলচ্চিত্র গুলোর জন্য পারফেক্ট নন কিংবা অনেক সময় তাদের জন্য কঠিন হয়ে পড়ে সিনেমার জন্য শিডিউল মেলানো। ফলে সিনেমাতে সেই চরিত্রেই কাস্ট করা হয়ে থাকে অন্য কাউকে। দুভার্গ্যবশত অনেক সময়ই সেই সিনেমা গুলোই সুপার হিট হয়ে যায়। এমনটা বহুবার যেমন বলিউড তারকাদের ক্ষেত্রে হয়েছে, ঠিক তেমনি হয়েছে দক্ষিণী তারকাদের ক্ষেত্রেও।

চলুন এক নজরে জেনে নেওয়া যাক এমনই কিছু দক্ষিণী সিনেমা ও তারকাদের নাম যারা সিনেমা প্রত্যাখ্যানের পরও তা ব্যাপক হিট হয়েছিল:

সাঁই পল্লবী (ডিয়ার কমরেড)
বিজয় দেবরকোন্ডার বিপরীতে ‘ডিয়ার কমরেড’ সিনেমাটির জন্য পরিচালকের পছন্দের তালিকায় প্রথম নাম ছিল সাঁই পল্লবীর। কিন্তু ছবিতে চুম্বনের দৃশ্য থাকায় ছবিটিতে চুক্তিবদ্ধ হননি মালায়ালাম এই অভিনেত্রী। পরবর্তীতে সিনেমাটির জন্য রাশমিকা মান্দানাকে কাস্ট করা হয়েছিল সেই চরিত্রে। ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো।

শরওয়ানন্দ (অর্জুন রেড্ডি)
এক ‘অর্জুন রেড্ডি’ সিনেমাতে অভিনয় করেই সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান দক্ষিণী জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা। তবে ছবিটির জন্য পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথমে পছন্দ করেছিলেন শরওয়ানন্দকে। এমনকি স্ক্রিপ্টও পড়েছিলেন দক্ষিনী এই অভিনেতা। কিন্তু পরবর্তীতে সব কিছু ব্যাটে-বলে না মেলায় ‘অর্জুন রেড্ডি’ তে দেখা যায়নি তাকে। বিজয়ের এই ছবিটি এতোটাই জনপ্রিয়তা পায় যে, বলিউডে শহীদ কাপুরকে দিয়ে এটার রিমেক করা হয় ‘কবীর সিং’ নামে।

অমলা পাল (মহানতি)
দক্ষিণী জনপ্রিয় পরিচালক নাগ অশ্বিন পরিচালিত ‘মহানতি’ ছবিটির সাবিত্রী চরিত্রটির কথা নিশ্চয় সবার মনে রয়েছে। ছবিটিতে সাবিত্রী চরিত্রে কীর্তি সুরেশকে দেখা গেলেও কিন্তু চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ কীর্তি ছিল না। চরিত্রটির জন্য পরিচালক প্রথমে প্রস্তাব দিয়েছিলেন অমলা পালকে। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত সমস্যা থাকায় তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হতে পারেননি বলে একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন।

নয়নতারা (চেন্নাই এক্সপ্রেস)
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটির কথা নিশ্চই সবার মনে? ছবিটির মূল ভূমিকায় বলিউড ‘বাদশা’ শাহরুখ খান অভিনয় করলেও তার বিপরীতে অভিনয় করার কথা ছিল দক্ষিনী অভিনেত্রী নয়নতারার। তবে তিনি বলিউডের সিনেমাতে অভিষেকের জন্য প্রস্তুত না থাকায় তার পরিবর্তে দীপিকা পাডুকোনকে কাস্ট করা হয়েছিল সেই চরিত্রে।

আল্লু অর্জুন (গীতা গোবিন্দম)
বিজয় দেবরকোন্ডা অভিনীত তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’। ছবিটিতে বিজয় ও রাশমিকার জুটি দর্শকদের কাছে বেশ পছন্দনীয় হলেও পরিচালকের পছন্দের তালিকায় প্রথম নাম ছিল দক্ষিণী অ্যাকশন হিরো আল্লু অর্জুনের নাম। তবে ছবিটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আল্লু অর্জুন। যদিও তিনি সঠিক ভাবে উল্লেখ করেননি এর কারণ। তবে, ধারণা করা হয় রোমান্টিক সিনেমাতে অভিনয় না করার জন্যই প্রস্তাব ফিরিয়েছিলেন।

Tags: অর্জুন রেড্ডিআল্লু অর্জুনগীতা গোবিন্দমচেন্নাই এক্সপ্রেসনয়নতারালিড বিনোদনশরওয়ানন্দসাই পল্লবী
Previous Post

নদী জীবন্ত সত্তা: হাইকোর্টের ৩ ‘নির্দেশনা’ হল ‘মতামত’

Next Post

নিজের থানায় নিজের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

Next Post
দুটি পুলিশ কর্মকর্তা, একজনের মুখে হাসি, অন্যজনের মুখে সানগ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের থানায় নিজের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

গুজরাটের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লাল আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ করোনা রোগীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT