চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণাঞ্চলে সাড়ে ৮ লাখের বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 23, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
খাদ্য নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ডভিশন-এর ‘নবযাত্রা’ প্রকল্প, দক্ষিণাঞ্চলের আট লাখ ৫৬ হাজার ১১৬ জন মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতা নিশ্চিত করেছে।

খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন।।

সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোনারগাঁও হোটেলে ‘এ মাল্টি সেক্টরাল ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এনহান্সিং কমিউনিটি রেজিলেন্স  ইন সাউথ ইস্ট বাংলাদেশ: লেসন লার্নড ফরম ইউএসএইড নবযাত্রা প্রজেক্ট’  যৌথ কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডা. মো. এনামুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

স্বাগত বক্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের চীফ অফ পার্টি অ্যালেক্স বাকুন্ডা। প্যানেল আলোচক হিসেবে বিয়ষ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ডভিশন এর সিনিয়র ম্যানেজার এসএম মঞ্জুর রশিদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডা. মো. এনামুর রহমান বলেন, “নবযাত্রা প্রকল্প বাস্তবায়ন এর অভিজ্ঞতা এবং শিখনগুলো সরকারসহ আরও বৃহত্তর অংশীদারদের সাথে শেয়ার করে নেয়া খুবই গুরুত্বপূর্ণ, যেন সরকার বাংলাদেশীদের স্বাস্থ্য এবং পুষ্টির টেকসই উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি বজায় রাখতে ও গড়ে তুলতে সক্ষম হয় – বিশেষ করে উপকূলবর্তী ও দুর্গম এলাকাগুলোর জন্য। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইউএসএআইডির নবযাত্রার মতো প্রকল্পসমূহকে সহযোগিতা করা অব্যাহত রাখবে।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, “বাংলাদেশ যেহেতু এসডিজি অর্জনের পথে রয়েছে, তাই আসুন আমরা মানবাধিকার হিসেবে গর্ভবতী ও স্তন্যদানকারি নারী ও শিশুর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে একসাথে কাজ করি।”

Previous Post

শারমিন সুপ্তা ১৩০*, বাংলাদেশ ৩২২

Next Post

কেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জেনিফার?

Next Post
জেনিফার নিজেকে গুটিয়ে নিয়েছেন, শান্ত ও একাকী অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জেনিফার?

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টফি স্টার সার্চ’ বিচারক হলেন তারিক আনাম-চঞ্চল-পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT