চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার পরিমাণ ক্রমেই বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 04, জুন 2015
in পরিবেশ
A A

রূপসা নদী ও ভৈরব নদে লবণাক্ততার পরিমাণ ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর ক্ষতিকর প্রভাবের কবলে পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ, জলজ প্রাণী, গাছপালা ও পরিবেশ ।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা আশংকা করছেন, এ ধারা অব্যাহত থাকলে মাটির তাপমাত্রা বৃদ্ধিসহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে দক্ষিণাঞ্চল।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর এপ্রিল মাসে খুলনার ভৈরব নদ ও রূপসা নদীর কয়েকটি পয়েন্টে লবণাক্ততা ছিল ১৪ থেকে ১৬ পিপিটি ।

এ বছর মে মাসে যা ১৮ পিপিটি ছাড়িয়ে গেছে। এ কারণে দক্ষিণের নদী সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলো পড়েছে ভয়াবহ লবণের আগ্রাসনে।

খুলনা পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট এস এম শরিফুর রহমান, গত বছরের তুলনায় এবার ৩ পিপিটি লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এটা চলতে থাকলে সামনের দিনগুলোতে বড় সমস্যা দেখা দিতে পারে।

পরিবেশ বিশেষজ্ঞদের আশংকা, নদীপাড়ের মানুষের জীবিকা নির্ভরশীল মাছ, কাঁকরা সহ সব জলজ প্রানীর অস্তিত্ব সংকটে পড়েছে । আর এই জলজ প্রানীর উপর নির্ভরশীল পাখিও করছে স্থান পরিবর্তন । প্রভাব পড়ছে পরিবেশের ওপর।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরি বলেন, লবনাক্ত পানি মিঠা পানি থেকে অনেক বেশি তাপমাত্রা ধারণ করতে পারে। তাই যেসকল জলজ প্রাণী বেশি তাপমাত্রা সহ্য করতে পারেনা তারা মারা যাচ্ছে।

লবণাক্ততার প্রভাবে জলজ মৎস্য সম্পদের প্রজনন ও খাদ্যশৃংখল ব্যহত হবে বলে আশংকা পরিবেশ অধিদপ্তরের ।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন বলেন, যখন তাপ ও লবণাক্ততা দুটোই একসাথে বেড়ে যায় তখন তা গাছের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। লবণাক্ত পানিতে তাপমাত্রা বেড়ে গেলে মাছের প্রজননও হুমকির মুখে পড়ে।

পোল্ডারাইজেশনের ফলে সৃষ্ট জলাবদ্ধতা মূলত এই অঞ্চলের লবনাক্ততা বৃদ্ধির মূল কারণ মনে করেন পরিবেশবিদ।

Tags: দক্ষিণাঞ্চললবণাক্ততা
Previous Post

সাতক্ষীরার আমের তৃতীয় চালান গেলো লন্ডনে

Next Post

চীনা হ্যাকার মার্কিন সরকারের ৪০ লাখ তথ্য হাতিয়ে নিলো

Next Post

চীনা হ্যাকার মার্কিন সরকারের ৪০ লাখ তথ্য হাতিয়ে নিলো

ভারত থেকে ম্যাগি তুলে নিচ্ছে নেসলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT