চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রিলারধর্মী তিন পর্বের মিনি সিরিজ ‘সুন্দরী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 14, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
Three horror-themed characters from 'সুন্দরী' mini-series in different settings. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পাহাড়ি কটেজে দাওয়াত পায় কয়েকজন মানুষ। ধীরে ধীরে জানা যায় এরা আসলে বছরে পাঁচেক আগের এক সুন্দরী প্রতিযোগীতার সদস্য। প্রতিযোগী ছাড়াও এদের ভেতর একজন বিচারকও আছে এবং সকলেই এসেছে একজন অর্গানাইজারের ডাকে। কটেজে আসার পর থেকেই কেমন জানি গা ছমছমে অনুভূতি হয় সকলের। জানা যায় বহুবছর আগে এখানে একজন মারা গিয়েছিলো। তার মৃত্যুর পর থেকেই এই কটেজে অদ্ভুত সব ঘটনা ঘটছে।

কিন্তু এসব ছাপিয়েই কী কারণে এত বছর পর আয়োজকের ডাকে সকলে ছুটে আসতে বাধ্য হল সেটা হয়ে উঠে প্রধান প্রশ্ন। কোন অতীত তাড়া করছে তাদের? কেন মারা যাচ্ছে কটেজে আসা লোকেরা? কাকে দেখা যাচ্ছে মাঝরাতে? কেন কটেজে আসা কারো ভেতরেই কোনো সুসম্পর্ক নেই? এমন হাজারো প্রশ্ন ভিড় করে একে একে।

মিনি সিরিজ 'সুন্দরী' এর একটি নাটকীয় দৃশ্য, দুই চরিত্রের সংলাপ ও আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ এ রহস্য আরো ঘনীভূত হয় কেয়ারটেকারের আচরণে। জঙ্গলে পাখিদের খাবার দেবার নাম করে কাকে খাবার দিতে যায় সে? এ সব প্রশ্নের উত্তর কী লুকিয়ে আছে পাঁচ বছর আগে অতীত হয়ে যাওয়া প্রতিযোগিতার আড়ালে, নাকি এই কটেজে আসলেই আছে কোনো ভৌতিক আত্মা?

এমন গা ছমছমে গল্পেই নির্মিত হয়েছে বায়োস্কোপ এর ৩ পর্বের মিনি সিরিজ ‘সুন্দরী’। গ্ল্যাম হরর আর থ্রিলারধর্মী এই সিরিজটি এ সপ্তাহে জনপ্রিয় এই প্লাটফর্মে দেখতে পারছেন দর্শক।

গুড কোম্পানি প্রেজেন্টস এই সিরিজে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নাজিয়া হক অর্ষা, আইরিন আফরোজ, দিলরুবা দোয়েল, এফএস নাঈম, মোস্তাফিজুর ইমরান সহ অনেকে। সিদ্দিক আহমেদের পরিচালনায় এই সিরিজটির শুটিং হয়েছে সিলেট চা বাগানের পাশে একটি কটেজে এবং ঢাকায়।

Tags: অপর্ণা ঘোষআইরিন আফরোজএফএস নাঈমদিলরুবা দোয়েলনাজিয়া হক অর্ষালিড বিনোদন
Previous Post

সরি! ম্যাডাম হিলারি!

Next Post

নেইমারের পিএসজিকে পেলো মেসির বার্সা, আটালান্টাকে রিয়াল

Next Post

নেইমারের পিএসজিকে পেলো মেসির বার্সা, আটালান্টাকে রিয়াল

চ্যানেল আই অনলাইনের লোগো ও সাংবাদিকের ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT