চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থিয়াগোর মতো পাঁচ মিলিয়নের খেলোয়াড় এই গ্রহে নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের সাথে কোচের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সে অসাধারণ এক খেলোয়াড়। আমাদের তাকে ফিট রাখতে হবে। ভালো ছন্দে আছে, যা তাকে সাহায্য করছে। সামান্য বাঁক ও পাস নেয়ার জন্য ঠিক জায়গাতে থাকছে। আমাদের গ্রহে তার মতো এমন পাঁচ মিলিয়নের খেলোয়াড় নেই। অল্প কজনেরই বল পাওয়ার এমন ক্ষমতা রয়েছে।’

মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার পারফরম্যান্সে রোমাঞ্চিত লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ এভাবেই খুলে দিয়েছেন প্রশংসার ঝাঁপি।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের জয়ে সেরা ফর্মে ছিলেন থিয়াগো। আরেক মিডফিল্ডার ভার্জিল ফন ডাইককে শতাধিক পাস দিয়েছেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ফিরে আলো ছড়াচ্ছেন থিয়াগো। মাঠে প্রভাব বিস্তারকারী খেলোয়াড় হয়ে উঠছেন। ক্লপও তাই প্রশংসায় উদার।

‘তার কাছ থেকে একটি সেরা খেলা পাওয়া গেছে। প্রত্যেকেই অসাধারণ ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে এভাবেই খেলতে হবে।’

২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে অলরেড ডেরায় আসেন থিয়াগো। লিভারপুলে এসে প্রথম মৌসুমে চোটের কারণে ৩০টির বেশি ম্যাচ খেলতে পারেননি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন স্প্যানিশ মিডফিল্ডার দিচ্ছেন আস্থার প্রতিদান।

বছরের শুরুতে লিভারপুল কারাবাও কাপে চ্যাম্পিয়ন হয়, ক্লাবের হয়ে প্রথম ট্রফিটি জেতা হয় থিয়াগোর। অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয়ের মিশনে রয়েছে চলতি মৌসুমে।

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপথিয়াগো আলকান্তারাম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

নিউমার্কেট খোলেনি, পরিস্থিতি থমথমে

Next Post

পাঁচ ডিসি ও পরিবেশের ডিজিকে হাইকোর্টে তলব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ডিসি ও পরিবেশের ডিজিকে হাইকোর্টে তলব

তরিক-জোবাইদার মামলায় রুল শুনানি চলমান, আদালত ভবনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক-জোবাইদার মামলায় রুল শুনানি ২৯ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT