চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থালা-বাটি হাতে পাটকল শ্রমিকদের ‘ভুখা মিছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 25, নভেম্বর 2019
in - সেমি লিড, খুলনা, নরসিংদী, বাংলাদেশ, রাজশাহী
A A

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা, রাজশাহী ও নরসিংদীতে ৬ দিনের কর্মসূচি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে ভুখা মিছিল ও বিক্ষোভ করছেন তারা।

রাজশাহী
রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী জুট মিলে শ্রমিক-কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী জুট মিলের ভেতর থেকে শ্রমিক-কর্মচারিরা মিছিল নিয়ে নগরীর কাটাখালী এলাকায় মিল গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন: শ্রমিকরা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ বিক্ষোভ করা হচ্ছে।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন: পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা মিছিল করে মিল গেটে সভা করে।

খুলনা
মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ননবিএ সংগ্রাম পরিষদের ডাকে ১১ দফা দাবিতে ৬ দিনের কর্মসূচি পালন করছে খুলনার পাটকল শ্রমিকরা।

প্রথম দিনে অনাহারি শ্রমিকদের ভুখা মিছিলে ভারি হয়ে ওঠে খুলনা শিল্পাঞ্চলের আকাশ বাতাস। সকাল সাড়ে ৯টায় খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হয় শ্রমিকরা। সেখানে গেট সভা শেষে শুরু করে ভুখা মিছিল।

খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব-স্ব মিল গেটে শেষ হয় এ মিছিল। অবিলন্বে তারা ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নরসিংদী
মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে ভুখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। সকালে হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেইটে গিয়ে শেষ হয় মিছিলটি। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।

এসময় দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ৯ দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

Tags: পাটকলশ্রমিক
Previous Post

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

Next Post

কারাগারে মৃত্যুর মুখে অ্যাসাঞ্জ, ৬০ চিকিৎসকের খোলাচিঠি

Next Post
জুলিয়ান অ্যাসাঞ্জ-মৃত্যু

কারাগারে মৃত্যুর মুখে অ্যাসাঞ্জ, ৬০ চিকিৎসকের খোলাচিঠি

শপথ নিলেন চিত্রনায়ক ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT