চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাপ্পড়কাণ্ডে কার দলে সালমান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 30, মার্চ 2022
in বিনোদন
A A
সালমান খান ও দুই ব্যক্তি মারামারি করছেন, স্টেজে ঘটনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন সালমান।

মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় কোনও অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’

অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শো-তেই তাকে সেটা বলেছি। তবে আমি জানি যে এর একটা সীমা আছে। সীমা অতিক্রম করা যায় না।’

সালমানের সুরেই কথা বলেছেন বরুণ ধাওয়ান ও মনিষ পালও। বরুণ বলেছেন, ‘রসিকতা চটুল হলে অনেকে অপমানিত বোধ করতে পারে। তাই সঞ্চালককে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’

৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথ চড় মারলেন মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে। এরপর নিজের আসনে ফিরে এসে রককে গালিগালাজও করেন। এরপর থেকেই স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে উইল স্মিথের চড় মারা নিয়ে তর্কবিতর্ক চলছে পুরো বিশ্বে।

Tags: উইল স্মিথক্রিস রকসালমান খান
Previous Post

ব্রাজিলের রেকর্ডের দিনে আর্জেন্টিনার হোঁচট

Next Post

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

বাইডেনের শীর্ষ উপদেষ্টা ভারতের জন্য প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে বাইডেনের শীর্ষ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT