চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 28, মার্চ 2021
in জনপদ, পাবনা
A A
থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার আটঘরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

সূত্র জানায়, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আটঘরিয়া থানায় আলোকসজ্জা করা হয়। থানার স্যালুটিং ডায়াসেও এস এস পাইপ এর সাহায্যে টুনি বাল্ব দিয়ে আলোকসজ্জা করা হয়।

‘দুলাল হোসেন রাত আনুমানিক ১১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই স্যালুটিং ডায়াসের এস এস পাইপের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত আটঘরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, এস এস পাইপে আলোকসজ্জার তার থেকে লিকেজ হয়েছিল।’

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: ১৯৯৩ সালে দুলাল হোসেন কনস্টেবল পদে পুলিশের চাকরিতে প্রবেশ করেন। পদন্নোতি পেয়ে তিনি উপপরিদর্শক পদে উন্নীত হন। সম্প্রতি তাকে সুজানগর থানায় বদলী করা হয়। কিন্তু নানা কারণে তার নতুন কর্মস্থলে যেতে দেরি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান: দুলাল হোসেন অত্যন্ত সদালাপী, মিশুক এবং দক্ষ ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

রোববার দুলাল হোসেনের ময়নাতদন্ত শেষে পাবনা পুলিশ লাইনে জানাজার পর তার মৃতদেহ রাজশাহীর গ্রামের বাড়িতে পাঠানো হবে।

Tags: বিদ্যুৎ স্পৃষ্ট
Previous Post

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমের জামিন স্থগিত

Next Post

১০০ বছরে পৃথিবীকে আঘাত করবে না অ্যাপোফিস গ্রহাণু

Next Post
অ্যাপোফিস গ্রহাণু পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ঘুরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ বছরে পৃথিবীকে আঘাত করবে না অ্যাপোফিস গ্রহাণু

বঙ্গবন্ধুর উদ্যোগের উপর আলোচনা চলমান, দর্শক ও বক্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ সংরক্ষণে বঙ্গবন্ধুর উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT