চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য পালতোলা নৌকায় ১৪ দিনের কোয়ারেন্টাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 09, মার্চ 2021
in আন্তর্জাতিক
A A
পালতোলা নৌকায় থাইল্যান্ডের সমুদ্র সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড গমনকারীদের জন্য পালতোলা নৌকায় ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছে দেশটির সরকার। করোনা নেগেটিভ সনদ সঙ্গ করে থাইল্যান্ড গিয়েই থাকতে উঠতে সরকার নিয়ন্ত্রিত এই দুই মাস্তুলওয়ালা নৌকায়।

সোমবার থাই সরকার এক ঘোষণা জানায়, দেশটিতে কেউ ভ্রমণ করলে করোনা ভ্যাকসিন গ্রহণ করে যেতে হবে। অন্যথায় করোনা নেগেটিভ সনদ সঙ্গে নিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটাতে হবে। আর তাদের আবাস হবে সাগরের পালতোলা নৌকা বা ছোট্ট জাহাজে।

বিবিসি বলছে, ইতোমধ্যে নতুন উদ্যোগটির ট্রায়ালও শুরু করে দিয়েছে থাইল্যান্ড। কমপক্ষে ১০০ নৌকা এরই মধ্যে নামানো হয়েছে।এখানে কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের কব্জিতে একটি করে স্মার্ট ডিভাইস পরিয়ে দেওয়া হবে, যেটি তাদের গতিবিধি পর্যবেক্ষণ করবে। সেই সাথে তাদের শরীরে তাপমাত্রা ও রক্তচাপ সম্পর্কে তথ্য দেবে।

ডিজিটাল এই ডিভাইসটি সমুদ্রের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তথ্য সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছে থাই সরকার।

তারা প্রত্যাশা করছে যে, নতুন উদ্যোগের ফলে নৌশিল্প পর্যটনে  ১.৮ বিলিয়ন বাথ বা ৫৮ মিলিয়ন ডলার রাজস্ব জোগান দেবে।

মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্প সমৃদ্ধ করতে এমন ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে থাইল্যান্ড।

গত বছরে মার্চ থেকে লকডাউনে চলে যায় থাইল্যান্ড। এরপর অক্টোবর থেকে ধীরে ধীরে বিদেশিদের জন্য পুনরায় খুলতে শুরু করে। গত জানুয়ারিতে গলফ মাঠে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছিলো দেশটি।

আগামী এপ্রিল বা মে থেকে পর্যটন শহরগুলোর হোটেল-রিসোর্টে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার কথাও ভাবছে। তবে করোনা ভ্যাকসিন নিয়ে ভ্রমণ করলে কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছে থাই সরকার।

Tags: থাইল্যান্ডপর্যটন
Previous Post

মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প

Next Post

অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেতে পারে যে ৭ ছবি

Next Post
প্রতিবাদী মানুষের সমাবেশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেতে পারে যে ৭ ছবি

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতন করা হয়: আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT